রাসেল মোল্লা, কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ পিস ইয়াবাসহ তুহিন প্যাদা নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৫ মে) ভোর ৩টা ৪০ মিনিটে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব টিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, কলাপাড়া থানার এসআই (নিঃ) জাহিদুল ইসলাম জয় সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক উদ্ধার […]
আইন ও বিচার
আইন ও বিচার
কলাপাড়ায় অবৈধ ফ্রুট পুডিং কারখানা শনাক্ত, মালিককে ১ বছরের কারাদণ্ড
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে পরিচালিত একটি ফ্রুট পুডিং ও জেলি তৈরির কারখানা শনাক্ত করে অভিযান চালিয়েছে প্রশাসন। এ ঘটনায় কারখানার অভিযুক্ত ব্যক্তি মোকসেদুল আলম কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জানা যায়, উপজেলার চিংগড়িয়া এলাকার শেষ প্রান্তে টিয়াখালী ইউনিয়নের মর্তুজা কালভার্ট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা […]
কলাপাড়ায় গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ায় গাঁজা সেবনের অপরাধে মো: রাহাত (২৩), শান্ত পাল (২২) ও শান্ত হাওলাদার (২০)-কে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক। রবিবার (১০ মে) রাত ১০ টায় কলাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর […]
বিএম কলেজছাত্রী কলাপাড়ার আনিতা হত্যাকাণ্ড: প্রধান আসামি হিমু গ্রেপ্তার
রাসেল মোল্লাঃ কলাপাড়ার উপজেলা প্রেসক্লাবের সদস্য প্রবিন সাংবাদিক এইচ এম আকবর এর ছোট ভাইয়ের মেয়ে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া গ্রামের বাসিন্দা বরিশালে বিএম কলেজ বাংলা বিভাগের শিক্ষার্থী সানজিদা কবির আনিতাকে বাসায় ডেকে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রেমিক মাইনুল ইসলাম হিমুকে গ্রেফতার করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৮)। বৃহস্পতিবার (৭ মে) সকালে উজিরপুরের ইচলাদী টোল ঘর এলাকা থেকে […]
এক শতাব্দীর অপেক্ষার অবসান: কলাপাড়ায় চালু হলো যুগ্ম জেলা জজ আদালত
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:এক শতাব্দীর অপেক্ষার অবসান।পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালতে দীর্ঘ ১০৪ বছর প্রতীক্ষার পর আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো যুগ্ম জেলা জজ আদালতের কার্যক্রম। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে এই আদালতের বিচারিক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন জানান, কলাপাড়াবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল স্থানীয়ভাবে […]
অটো রাইস মিলে অনিয়ম, কলাপাড়ায় জরিমানা ও এক মাসের কারাদণ্ড
রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির অপরাধে এক অটো রাইস মিলকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক নীলগঞ্জ ইউনিয়নে অভিযান পরিচালনা করে ‘বিচ অটো রাইস মিল’-কে দোষী সাব্যস্ত করেন। এ সময় পণ্যে পাটজাত মোড়কের […]
কুয়াকাটায় মাদকবিরোধী অভিযানে দুইজন আটক, একজনের কারাদণ্ড
রাসেল মোল্লাঃ কুয়াকাটায় ইয়াবা পরিবহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে প্রশাসন। আটককৃতদের মধ্যে কুয়াকাটা পৌর শ্রমিকদলের সহসভাপতি জাকির (৪৪)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অপরদিকে, দুলাল (৪০)-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা […]
কলাপাড়ায় জাল নোট কারবার: ১৪ হাজার টাকাসহ যুবক গ্রেফতার, পলাতক মূল হোতা মেহেদী
রাসেল মোল্লা,কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় ১ হাজার টাকার ১৪ টি জাল নোটসহ মো. ওহিদুল (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকাল দশটায় পৌর শহরের জগন্নাথ নাট মন্দির সংলগ্ন উপজেলা সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ওহিদুল উপজেলার পূর্ব মধুখালী গ্রামের […]
কলাপাড়ায় জাল দলিলে জমি দখলের অভিযোগ, মূল হোতার বিরুদ্ধে মামলা
রাসেল মোল্লাঃ দলিলের নম্বর ও সম্পাদনের তারিখ ঠিক রেখে তফসিল, দাতা গ্রহীতা মৌজা পাল্টে জালিয়াতির ঘটনায় এক ব্যক্তির নামে মামলা করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় মোয়াজ্জেমপুর গ্রামের মো: সোবহান কে আসামি করে বৃহস্পতিবার কলাপাড়া থানায় এই মামলা করা হয়। নিজশিববাড়িয়া গ্রামের আব্দুল রাজ্জাক হাওলাদার এই মামলাটি করেছেন। কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক জানান, তার […]
কলাপাড়ায় গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড
রাসেল মোল্লা, কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধিঃ কলাপাড়া পৌর শহরের ৯নং ওয়ার্ডের সরদার সড়ক বাদুরতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবনের অপরাধে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারানুসারে মো. হাসান সিকদার (৩০), কাওসার হাওলাদার (১৯) ও সৌরভ ভূইয়া (২৭)-কে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও […]










