২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৩ ডিসেম্বর) বিজিবি দিবসের অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কমিশন গঠন সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন। এর আগে কমিশন গঠনের বিষয়ে হাইকোর্টের নির্দেশ ছিল। […]
আইন ও বিচার
আইন ও বিচার
বিচারপতিদের অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
উচ্চ আদালতের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তের জন্য অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জানা গেছে, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল তদন্ত শেষে বিচারপতিদের তথ্যাবলি ও তাদের নিয়ে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল যে সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিল, তাই চূড়ান্ত তদন্তের জন্য দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল চূড়ান্ত তদন্ত করে তা রাষ্ট্রপতির কাছে দিলেই তাদের […]
আশুলিয়ায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ১৫
সাভার আশুলিয়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন আশুলিয়া থানার পুলিশ। এ ঘটনার পর অভিযান চালিয়ে আটক করা হয় ১৫ জনকে। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে আশুলিয়ার পূর্ব নরসিংহপুরের সোনামিয়া মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত আসামি রাকিব ভূঁইয়াকে গ্রেফতারে রাতে অভিযান চালায় এসআই রবিউলসহ আরও কয়েকজন। বাড়ি থেকে রাকিবকে গ্রেফতার […]
গণহত্যা ধামাচাপা দিতে হাসিনার নির্দেশে বন্ধ ছিল ইন্টারনেট ; পলকের স্বীকারোক্তি
জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে কোন দূর্ঘটনার কারণে ইন্টারেনট বন্ধ ছিল না। বরং হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয় বলে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার (১৮ ডিসেম্বর) ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদে এ স্বীকারোক্তি দেন পলক। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল […]
বিডিআর হত্যাকাণ্ড: শেখ হাসিনা-মইন ইউসহ ৫৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদসহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের সাথে তাদের সংশ্লিষ্টতা দাবি করে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন নিহত সেনা পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নিহত সেনা সদস্যদের পরিবারের পক্ষে এ অভিযোগ দায়ের […]
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা হাইকোর্টের
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ বেশকিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ের পর্যবেক্ষণে উচ্চ আদালত বলেন, পঞ্চদশ সংশোধনী মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়। এর মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা […]
শেখ হাসিনার শেষ পাঁচ বছরে খুনের ঘটনা ঘটেছে প্রায় সাড়ে ১৬ হাজার
সারাদেশে কোন কোন জায়গায় কতো এবং কী ধরণের অপরাধ ঘটেছে- কতো মামলা বা জিডি হয়েছে তার মাসিক পরিসংখ্যান ওয়েবসাইটে প্রকাশ করে পুলিশ সদর দফতর। কিন্তু অজানা কারণে, ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩-এর ডিসেম্বর, এই সময় পর্যন্ত অপরাধ পরিসংখ্যান ওয়েবসাইটে দেয়া বন্ধ ছিল। সবশেষ নতুন আইজিপি দায়িত্ব নেয়ার পর প্রেস কনফারেন্সে সাংবাদিকরা বিষয়টি তোলার সাথে সাথেই […]
৭৩ ফাঁসির দণ্ডপ্রাপ্তসহ ৭০০ আসামি এখনও পলাতক
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কারাগার থেকে পলাতক দু’হাজারের অধিক বন্দির মধ্যে এখনও ধরাছোঁয়ার বাইরে ৭০০ আসামি। এরমধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন ৭৩ জন। আজ বুধবার (৪ ডিসেম্বর) কারা অধিদফতরের কনফারেন্সরুমে আয়োজিত বর্তমান কারাগারের প্রেক্ষাপট ও মতবিনিময়ের সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন এ তথ্য জানান। তিনি জানান, কারাগার থেকে পালানো ২২০০ বন্দির […]
পিলখানা হত্যা: কারণ উদঘাটনে জাতীয় কমিশন গঠনে দেরি হওয়ায় উষ্মা প্রকাশ হাইকোর্টের
পিলখানা হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে জাতীয় স্বাধীন কমিশন গঠনে দেরি হওয়ায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। কমিশন গঠনের পূর্ণাঙ্গ তথ্য ১৫ ডিসেম্বর হাইকোর্টে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চকে রাষ্ট্রপক্ষ জানায়, কমিশন গঠন এখনও প্রক্রিয়াধীন। মতামতের জন্য তা এখন আইন মন্ত্রণালয়ে আছে। জাতীয় স্বাধীন কমিশন গঠনে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি নোটিশ পাঠিয়ে […]
সাবেক এমপি সাফিয়া খাতুন গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী হত্যা মামলায় সংরক্ষিত মহিলা আসনের (কক্সবাজারের চকরিয়া-পেকুয়া উপজেলা) সাবেক সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভানেত্রী মোসা. সাফিয়া খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম) তালেবুর রহমান এই তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল শনিবার রাতে পল্লবীর বালুঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। […]










