সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২০ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতারের কথা জানায় ডিবি। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রসঙ্গত, ইমরান আহমদ সিলেট- ৪ আসনের ছয়বারের সংসদ সদস্য। ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথমে প্রবাসী কল্যাণ […]
আইন ও বিচার
আইন ও বিচার
ঢাকা-১৫ আসনের সাবেক এমপি কামাল মজুমদার গ্রেফতার
সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে বনানীর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে কাফরুল থানায় নিয়ে আসা হয়। কাফরুল থানার ওসি কাজী গোলাম মোস্তফা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। […]
গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ৮ স্থানে স্মৃতিস্তম্ভ ও লাইব্রেরি নির্মাণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট
ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে দেশের আটটি স্থানে শহীদ স্মৃতিস্তম্ভ ও লাইব্রেরি নির্মাণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এ সংক্রান্ত একটি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। এর আগে, আন্দোলনে নিহত ও আহতদের তালিকা, চিকিৎসা ও স্মৃতিস্তম্ভ নির্মাণের আদেশ চেয়ে […]
৮১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফারইস্টের সাবেক চেয়ারম্যান কারাগারে
৮১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তিনি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। পরে তার উপস্থিতিতে জামিন শুনানি হয়। বাদীপক্ষের আইনজীবী তার জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা […]
শমসের মবিন চৌধুরী আটক
তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানী ডিওএইচএস’র বাসা থেকে তাকে আটক করা হয়। এদিন দুপুর থেকে তৃণমূল বিএনপির এই নেতার বনানীর বাসায় অভিযান পরিচালনা করে ডিবি। এর আগে, গতকাল দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শমসের মবিনকে বিদেশ যেতে বাধা দেয়ার খবর […]
গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিচারকাজ শুরু হলে এ পরোয়ানা জারি করা হয়। ট্রাইব্যুনালে আসা ৫৬টি অভিযোগের মধ্যে ৫৪টিতেই প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ১৮ নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে গ্রেফতার […]
খুলনা-৬ আসনের সাবেক এমপি কুয়াকাটায় গ্রেফতার
রাসেল মোল্লা, কলাপাড়া প্রতিনিধি : মামলার আসামি খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোরে পটুয়াখালীর পর্যটক কেন্দ্র কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করে র্যাব-০৬ ও র্যাব-০৮ এর সদস্যরা৷ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-০৮ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পরিচালক অমিত। তাকে গ্রেফতারের পর পরই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-০৮ […]
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিক গ্রেফতার
রাজধানীর মহাখালী থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়ান্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেফতারের বিষয়টি জানিয়েছে ডিবি। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১৯ আগস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে অন্তর্বর্তী সরকার। এতে […]
পটুয়াখালীর মহিপুর থানায় আত্মসমর্পণ করলেন ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজান
পটুয়াখালীর মহিপুর থানায় আত্মসমর্পণ করেছেন ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ওরফে জিএস মিজান (৫৬)। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে তিনি আত্মসমর্পণ করেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। পুলিশ সূত্রে জানা যায়, সাভারে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা ৭টি মামলার আসামি মিজানুর রহমান। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের […]
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হলেন বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান করা হয়েছে। এছাড়া, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীকে ট্রাইব্যুনালের সদস্য করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের নাম ঘোষণা করেছি। ট্রাইব্যুনালের […]










