আইন ও বিচার

উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াতের মিথ্যা সাক্ষাৎকার প্রচারকারী ৩ দিনের রিমান্ডে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের মিথ্যা ও বানোয়াট সাক্ষাৎকার তৈরি ও প্রচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার নাফিস ফুয়াদ ঈশানকে (২২) আজ রোববার গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে আদালত তাকে ৩ দিনের রিমান্ডের আদেশ দেন। ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ঈশানকে আজ ভোরে […]

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেফতার

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ডিএমপি ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) এর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে

দুর্নীতির অভিযোগে ডিবির হারুন ও তার ১২ আত্মীয়কে দুদকে তলব

দুর্নীতির অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদ, তার স্ত্রী, মা, ভাই ও শ্বশুরসহ ১২ আত্মীয়-স্বজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথক পৃথক নোটিশে তাদেরকে আগামী ৩১ অক্টোবর ও ৩ নভেম্বর হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য বলা হয়েছে। দুদকের তলব করা সাবেক ডিবি কর্মকর্তা হারুনের অন্য […]

সচিবালয়ে আটক হওয়া ২৬ এইচএসসি পরীক্ষার্থী কারাগারে

অবৈধভাবে সচিবালয় প্রবেশ, সরকারি কাজে বাধা দেয়াসহ নাশকতার অভিযোগে হওয়া মামলায় গ্রেফতার হওয়া ২৬ এইচএসসি শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত এ আদেশ দেন। এসময় পুলিশের রিমান্ড আবেদনও নামঞ্জুর করে আদালত। কারাগারে পাঠানো শিক্ষার্থীরা হলেন– জহিরুল ইসলাম, ফয়সাল হাসান, রায়হান হোসেন, রুবেল আহম্মেদ, রিয়াদ মাহমুদ, মেজবাউল রহমান […]

সাগর-রুনি হত্যা মামলা তদন্তে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে টাস্কফোর্স

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে হাইকোর্টের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধানকে আহ্বায়ক করে ৪ সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অ্যাডিশনাল ডিআইজি পদমর্যাদার নিচে নয় পুলিশের একজন প্রতিনিধি, সিআইডির একজন প্রতিনিধি ও র‍্যাবের একজন প্রতিনিধিকে রাখা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) টাস্কফোর্স গঠনের বিষয়টি হাইকোর্টকে […]

সাবেক ইসি সচিব হেলালুদ্দীন গ্রেফতার

সাবেক নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর খুলশী তুলাতুলী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে নগরীর কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় ইসি সচিবের দায়িত্ব পালন করেন হেলালুদ্দীন আহমদ। এ সময় তিনি বেশ আলোচনায় আসেন। ২০২২ সালে […]

এইচএসসিতে বৈষম্যহীন ফলাফলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, আটক অর্ধশতাধিক

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় বৈষম্যহীন ফলাফলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করা শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেই সাথে ৫৩ জনকে আটক করা হয়েছে। পুলিশের দুইটি প্রিজন ভ্যানে তাদের তোলা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে তাদের আটক করা হয়। এর আগে দুপুর ২টা ৫০ মিনিটের দিকে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েন। এ […]

সাবেক এমপি ব্যারিস্টার সুমন গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। তার নামে রাজধানীর মিরপুর মডেল থানা ও আদাবর থানায় হত্যা মামলা দায়ের রয়েছে। সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু আন্দোলনের সময় মিরপুর মডেল থানা ভাঙচুর ও জ্বালিয়ে দেয়ার কারণে ব্যারিস্টার সুমনকে আপাতত […]

শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে মিথ্যাচার; পদে থাকার যোগ‍্যতা হারিয়েছেন রাষ্ট্রপতি

শেখ হাসিনার পদত্যাগপত্রের দালিলিক প্রমাণ হাতে নেই, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এমন মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানান তিনি। আসিফ নজরুল বলেন, তিন বাহিনী প্রধানকে পেছনে রেখে পদত‍্যাগ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী। সেটি তিনি (রাষ্ট্রপতি) গ্রহণও করেছেন। প্রায় আড়াই মাস পরে পদত‍্যাগ করেননি বলা মিথ‍্যাচার […]

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

পাঁচ বছর আগে লন্ডনে আলোচনাসভায় আওয়ামী লীগের সমালোচনা করায় ঢাকার আদালতে দায়ের করা মানহানির মামলায় খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২০ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক আরাফাতুর রাকিব এ আদেশ দেন। তারেক রহমানের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ জানান, ২০১৯ সালে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক মামলাটি দায়ের করেন। […]