দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, রাজনৈতিক হোক বা নিতান্তই ছিনতাই; দেশের পরিস্থিতি বিঘ্নিত করলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিদর্শন শেষে […]
জাতীয়
জাতীয়
হজযাত্রাকে সহজ ও নিরাপদ করতে ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার
হজযাত্রাকে সহজ ও নিরাপদ করতে ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালু করে হজযাত্রীদের সার্বক্ষণিক সেবা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এ নির্দেশ দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, হজ পালন সহজ করার জন্য আমরা একটা সুযোগ পেয়েছি। এই সুযোগকে সর্বোচ্চ কাজে […]
বিডিআর হত্যাকাণ্ডের ১৬ বছর; জাতীয় শহীদ সেনা দিবস আজ
আজ শোকাবহ ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। পিলখানা ট্র্যাজেডির ১৬ বছর। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআরের (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে বিদ্রোহের নামে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন চৌকশ সেনা কর্মকর্তা ও ১৭ বেসামরিক নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়। বাংলাদেশের ইতিহাসে বিভীষিকাময় ও শোকাবহ এ দিনটি প্রথমবার […]
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, অবস্থান কর্মসূচি স্থগিত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল চারটায় প্রধান উপদেষ্টার বাসভবন (রাষ্ট্রীয় অতিথি ভবন) যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। পরে এক বিবৃতিতে জানানো হয়, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম […]
ভারতকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক চায়: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক চায়। এ বিষয়ে বাংলাদেশ তার জায়গায় স্পষ্ট। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সংখ্যালঘু যেমন বাংলাদেশের ইস্যু না, ঠিক তেমন বাংলাদেশের সংখ্যালঘু ভারতের ইস্যু না। এসব ইস্যুতে ভারতীয় মিডিয়া প্রপাগান্ডামূলক সংবাদ […]
ধৈর্যের সঙ্গে চলমান পরিস্থিতি মোকাবেলা করতে হবে : সেনাপ্রধান
দেশের চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করতে সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাভার সেনানিবাসে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন সেনাপ্রধান। তিনি বলেন, ধৈর্যের সঙ্গে চলমান পরিস্থিতি মোকাবেলা করতে হবে। দেশ ও জাতির জন্য কাজ করার আহবান জানান জেনারেল ওয়াকার-উজ-জামান। বলেন, বাংলাদেশে শান্তি-শৃঙ্খলা […]
পদত্যাগ তো পদত্যাগ, অনেকে আমার জানাজাও পড়ে ফেলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকাসহ সারাদেশ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় বিভিন্ন সংগঠন, প্লাটর্ফম, নাগরিকরা এ নিয়ে সরব হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন, এই অভিযোগে তার পদত্যাগের দাবি করে গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে পদত্যাগের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর […]
কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলার অভিযোগ, গুলিবিদ্ধ একজনের মৃত্যু
কক্সবাজার বিমানবন্দরের পাশে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় বেশ কয়েকবার গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। নিহত হয়েছেন একজন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিমানবন্দর সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ ও উচ্ছেদ দিয়ে আতঙ্কে ছিলেন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সোমবার সকালে এ সংক্রান্ত বৈঠক শেষে স্থানীয় কয়েকজন শহর থেকে ফেরার […]
গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলন; আ’লীগের ঘুম হারাম করে দেব
আওয়ামী লীগ দেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব্) জাহাঙ্গীর আলম চৌধুরি। তিনি বলেছেন, যারা এসব করছে তাদের ঘুম হারাম করে দেব। রোববার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে কথা বলতে রাজধানীর বারিধারা ডিওএইচএসে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন তিনি। […]
অনুদান নয়, সুইডেনকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সুইডেনকে উন্নয়ন সহায়তা হিসেবে অনুদান দেয়ার পরিবর্তে বাংলাদেশের সামাজিক ব্যবসায় বিনিয়োগের কথা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা (SIDA)-এর মহাপরিচালক জ্যাকব গ্রানিটের সঙ্গে সাক্ষাতকালে এ আহ্বান জানান তিনি। সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন, অনুদানের বদলে আমি সামাজিক ব্যবসায় বিনিয়োগ […]









