দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এই কথা বলেন। আইজিপি বলেন, ‘যা কিছু ঘটুক, আমরা ব্যবস্থা নেব। সামান্য কিছু ঘটনা ঘটেছে, চুরির ঘটনা ঘটেছে কিছু, মন্দিরে হামলা অপচেষ্টা হয়েছিল, সেগুলোকে আমরা প্রতিরোধ করেছি।’ তিনি […]
জাতীয়
জাতীয়
ডিসি নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে ৩ উপদেষ্টাকে নিয়ে কমিটি গঠন
জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। আইন মন্ত্রণালয়ের উপদেষ্টাকে আহ্বায়ক করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, স্বরাষ্ট্র এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা। আগামী ১০ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়। আজ বুধবার (৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গেজেট আকারে […]
সীমান্ত হত্যার ব্যাপারে ভারতের প্রতি কড়া প্রতিবাদ বাংলাদেশর
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা কামাল হোসেনকে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলি করে হত্যার এবং বিগত সময়ের বিভিন্ন ঘটনার ব্যাপারে নয়াদিল্লি সরকারের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার (৯ অক্টোবর) ঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো নোটে সরকার এ ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, সীমান্ত হত্যাকাণ্ডকে শূন্য পর্যায়ে নামিয়ে আনার জন্য […]
পিএসসির নতুন চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে অন্তবর্তী সরকার। বুধবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ জারি করা হয়। এতে বলা হয়, বাংলাদেশ সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমকে সরকারি কর্ম […]
শপথ নিয়েছে হাইকোর্টের নতুন ২৩ বিচারপতি
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৩ বিচারপতি শপথ নিয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। এর আগে গতকাল মঙ্গলবার রাতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৩ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা […]
পুলিশের ছয় ডিআইজিকে বদলি; কে কোথায় দায়িত্ব পেলেন
বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। এরমধ্যে পুলিশ অধিদফতরের ডিআইজি মো. আলী হোসেন ফকিরকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ঢাকায়, পুলিশ অধিদফতরের ডিআইজি মো. জিল্লুর রহমানকে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে, […]
নতুন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ
ড. শেখ আব্দুর রশিদকে চুক্তিতে নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দেয়া হয়েছে। তাকে দুই বছরের জন্য নিয়োগ দিয়ে মঙ্গলবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী, ড. শেখ আব্দুর রশিদকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ১৪ […]
শেখ হাসিনার অবস্থান সম্পর্কে কেউ কনফার্মেশন দিতে পারেনি : পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা ভারতে এবং সংযুক্ত আরব আমিরাতে খোঁজ করেছি। কোথাও তার সন্ধান পাইনি। তার অবস্থান সম্পর্কে কেউ কনফার্মেশন দিতে পারেনি। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেড় ঘণ্টার নোটিশে মন্ত্রণালয় জরুরি ওই সংবাদ ব্রিফিংয়ের […]
গুম-খুনে জড়াবে না র্যাব : র্যাব মহাপরিচালক
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) গুম-খুনের সঙ্গে কোনোভাবেই জড়াবে না বলেছেন বাহিনীটির মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। এছাড়া, র্যাবে আয়নাঘর বলে কিছু নেই বলেও দাবি করেছেন তিনি। আজ সোমবার (৭ অক্টোবর) বিকেলে র্যাব সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। র্যাব মহাপরিচালক বলেন, বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডে র্যাব […]
নতুন বাংলাদেশ গড়তে সচিবদের জন্য ড. ইউনূসের ২৫ নির্দেশনা
নতুন বাংলাদেশ গড়তে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের ২৫টি নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার এসব নির্দেশনা সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সচিব ও সিনিয়র সচিবদের কাছে পাঠানো হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিব সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তিনি সিনিয়র সচিব/সচিবদের উদ্দেশে এ বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছেন। সেগুলো চিঠি […]










