জাতীয়

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে জলোচ্ছ্বাসের শঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় দানার প্রভাবে উপকূলীয় ১৪ জেলায় জলোচ্ছ্বাস হতে পারে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড়টির সামনের অংশের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং এসব এলাকার কাছের […]

বিসিএস পরীক্ষা দেয়া যাবে সর্বোচ্চ তিনবার

কোনো প্রার্থী সর্বোচ্চ তিনবার বিসিএস পরীক্ষা দিতে পারবেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে মন্ত্রিপরিষদ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও […]

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘দানা’ ; অতিভারী বর্ষণের আভাস

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘দানা’ আরও অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বুধবার (২৩  অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর। বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য এলাকায় অবস্থানরত ‘দানা’ আরও উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি […]

সাবেক ইসি সচিব হেলালুদ্দীন গ্রেফতার

সাবেক নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর খুলশী তুলাতুলী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে নগরীর কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় ইসি সচিবের দায়িত্ব পালন করেন হেলালুদ্দীন আহমদ। এ সময় তিনি বেশ আলোচনায় আসেন। ২০২২ সালে […]

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আস-সুন্নাহর ৭১ কোটি টাকার পুনর্বাসন কার্যক্রম শুরু

বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চল ফেনীতে ৪২ হাজার আবেদনকারীর মধ্যে যাচাই-বাছাই করে ১০ হাজার পরিবারকে ৭১ কোটি টাকার পুনর্বাসনের কার্যক্রম শুরু করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সোমবার (২১ অক্টোবর) আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে এই উদ্বোধন করেন। আহমদুল্লাহ বলেন, আমরা আস-সুন্নাহ ফাউন্ডেশনের বন্যা, ত্রাণ ও পুনর্বাসনের যে মেগা প্রজেক্টের ঘোষণা দিয়েছিলাম তার বড় […]

রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে এখনও সিদ্ধান্ত নেয়নি সরকার: শফিকুল আলম

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের অপসারণ ইস্যুতে এখনো অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে কোনো সিদ্ধান্ত হয়নি। বুধবার (২৩ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে হওয়া এক ব্রিফিংয়ে এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বিএনপির একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সব রাজনৈতিক দলের সাথেই সরকারের বৈঠক হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের অংশ […]

ইসলামের আদর্শ ও চেতনা বিকাশে ইসলামী বইয়ের বিকল্প নেই: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামের আদর্শ ও চেতনা বিকাশে ইসলামী বইয়ের বিকল্প নেই। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামী বইমেলা- ২০২৪’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, বই মানুষের চরিত্র ও জীবন গঠনে ভূমিকা রাখে। একটি আদর্শিক জীবন গঠনে ইসলামী বইয়ের […]

পিএসসির সচিবকে ওএসডি, নতুন সচিব ড. মুহাম্মদ সারোয়ার জাহান

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলী করেছে সরকার। পাশাপাশি অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ সারোয়ার জাহান ভূঁইয়াকে পদোন্নতি দিয়ে পিএসসির সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে […]

শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি মীমাংসিত: রাষ্ট্রপতি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি মীমাংসিত এবং এ বিষয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (২১ অক্টোবর) রাতে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে […]

শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে মিথ্যাচার; পদে থাকার যোগ‍্যতা হারিয়েছেন রাষ্ট্রপতি

শেখ হাসিনার পদত্যাগপত্রের দালিলিক প্রমাণ হাতে নেই, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এমন মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানান তিনি। আসিফ নজরুল বলেন, তিন বাহিনী প্রধানকে পেছনে রেখে পদত‍্যাগ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী। সেটি তিনি (রাষ্ট্রপতি) গ্রহণও করেছেন। প্রায় আড়াই মাস পরে পদত‍্যাগ করেননি বলা মিথ‍্যাচার […]