মহান বিজয় দিবস উপলক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন। একইসঙ্গে, ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও অবমুক্ত করেন তিনি। রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এগুলো অবমুক্ত করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ […]
জাতীয়
জাতীয়
বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিশ্বের অনেক দেশেই চুরি ও দুর্নীতি হয়। তবে বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না। আগে দেশে ক্ষমতাসীনরা টাকা ভাগাভাগি করে নিতো, আর সাধারণ মানুষ পেতো উচ্ছিষ্ট। রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে আইবিএফবির উদ্যোগে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, দেশে দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল […]
ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছি; দুই দেশের স্বার্থের ভিত্তিতে ভালো সম্পর্ক চাই: পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ-ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই সম্মান-সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যেই এই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটা দুপক্ষেরই স্বার্থের ভিত্তিতে। আজ শনিবার সকালে নরসিংদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সব সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও […]
৪ দিনের সফরে ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা
চার দিনের সফরে ঢাকায় এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান তিনি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হোর্তাকে স্বাগত জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে লাল গালিচা অভ্যর্থনা দেয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের […]
বাংলাদেশী নারীকে ৪ ঘণ্টা আটকে রেখে অসত্য তথ্য দিতে বাধ্য করলো ভারতীয় মিডিয়া
ভারতে চিকিৎসা নিতে যাওয়া নড়াইলের আরও এক নারীকে ভয়ভীতি দেখিয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অসত্য তথ্য দিতে বাধ্য করা হয়েছে দেশটির গণমাধ্যমে। ওই নারী ভিডিও বার্তায় অভিযোগ করেন, তাকে কয়েক ঘণ্টা আটকে রেখে এ ধরনের বক্তব্য দিতে বাধ্য করা হয়। স্থানীয়দের দাবি, এলাকায় দুই সম্প্রদায়ের মানুষের মাঝে কোনো বিভেদ নেই। নড়াইলের লোহাগড়ার নলদী ইউনিয়নের বাসিন্দাদের একটি […]
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টা ৫ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এবং এরপরে প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে এ শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধান […]
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে। ১৯৭১ সালে এই দিনে তাদের এ দেশীয় দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। মহান মুক্তিযুদ্ধে ৯ মাস রক্তগঙ্গা পেরিয়ে গোটা জাতি যখন উদয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখন বরেণ্য শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, […]
নেত্রকোণায় শায়িত হবেন কবি হেলাল হাফিজ
দ্রোহ আর প্রেমের কবি হেলাল হাফিজ মারা গেছেন। কবিকে আগামীকাল শনিবার (১৪ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা, এরপর বাংলা একাডেমিতে আরেকটি জানাজার পর দেশের বাড়ি নেত্রকোণায় দাফন করার পরিকল্পনা রয়েছে বলে সূত্র জানিয়েছে। জানা গেছে, শুক্রবার রাজধানীর শাহবাগের সুপার হোস্টেলের ওয়াশরুমের দরজা খুলে তাকে পড়ে থাকতে দেখেন হোস্টেলের অন্যান্যরা। তিনি ওয়াশরুমে পড়ে গিয়ে […]
র্যাব কর্তৃক গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারের কাছে ক্ষমা চাইলেন র্যাব ডিজি
র্যাব বিলুপ্ত করা হলে সে সিদ্ধান্ত মেনে নেয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। পূর্বে র্যাব কতৃক ঘটে যাওয়া নেতিবাচক কাজের জন্য ভুক্তভোগীদের পরিবারের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনাও করেন তিনি। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এসময় র্যাবের বিরুদ্ধে […]
ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : ফারুক-ই-আজম
ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে ইনডেমনিটি জারি হতে পারে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। বুধবার (১১ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসকে সামনে রেখে মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, অভিযুক্তরা স্বীকার করলে সাধারণ ক্ষমা পাবে, না হলে কঠোর শাস্তির বিধান করা হতে পারে। যারা বিভিন্নভাবে প্রতারণার আশ্রয় নিয়ে মুক্তিযুদ্ধ […]










