জাতীয়

রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার

রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস । সোমবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে চারটি বিভাগের ৩১টি জেলার কর্মকর্তাদের সাথে আলোচনায় যুক্ত হয়ে এই নির্দেশ প্রদান করেন তিনি। ভিডিও কনফারেন্সে তিনি কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় […]

প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ আজ রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে, তরুণ প্রজন্মের প্রাণশক্তি এবং জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা যার প্রেরণা। বিশ্ব পরিমণ্ডলে সফল হতে হলে, আমাদের শ্রমশক্তির মান উন্নত করতে হবে, নতুন উদ্ভাবনকে আলিঙ্গন করতে হবে, কর্মীদের দক্ষতা বাড়াতে হবে এবং প্রবাসী বাংলাদেশিদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। আজ রোববার (২৯ ডিসেম্বর) ফরেন সার্ভিস […]

বিডিয়ার ও জুলাই গণহত্যার অভিযোগে শেখ হাসিনার ফাঁসি দাবি শফিক রেহমানের

১৫ আগস্ট, বিডিয়ার হত্যাকাণ্ড, জুলাই গণহত্যা তিন ঘটনার সাথে সম্পৃক্ত শেখ হাসিনা। এসব ঘটনায় সেই হাসিনার ফাঁসি দেয়ার দাবি করেছেন যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান। রোববার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিডিয়ার হত্যাকাণ্ড: বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে পেরেক শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সার্বভৌমত্ব আন্দোলন। অনুষ্ঠানে অংশ নিয়ে শফিক রেহমান বলেন- এক বছর নয়, এক সপ্তাহের মধ্যে শেখ […]

সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সংক্রান্ত সিদ্ধান্তটি সাময়িক। তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে দ্রুতই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। ওই বার্তায় বলা হয়, ‘সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলমান থাকার প্রেক্ষিতে সাংবাদিকদের প্রবেশাধিকারের বিষয়ে উপরিউক্ত সিদ্ধান্ত নেয়া […]

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতেই হবে: উপদেষ্টা সাখাওয়াত

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থানর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতেই হবে। সেখানে যারা আসবেন তারা নির্বাচন নিয়ে একটি গাইডলাইন তৈরি করতে পারে। তখন হয়তো আলাদা করে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন পড়বে না। শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় সংলাপে অংশ এ কথা বলেন তিনি। সাখাওয়াত হোসেন বলেন, এখন […]

ব্রিগেডিয়ার জেনারেল আজমীর বরখাস্তের আদেশ প্রমার্জনা

ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমীর বরখাস্তের আদেশ প্রমার্জনা করা হয়েছে। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) আন্ত:বাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ডিসেম্বর-২০২৪ তারিখে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমীকে তার বরখাস্তের আদেশ প্রমার্জনা করে বরখাস্তের পরিবর্তে ২৪ জুন ২০০৯ তারিখ হতে ভূতাপেক্ষভাবে ‘অকালীন (বাধ্যতামূলক) অবসর’ প্রদান করা হয়েছে।’ […]

আওয়ামী শাসনামলে ৬১ সাংবাদিক নিহতের ঘটনায় শেখ হাসিনার বিচার করতে হবে: প্রেস সচিব

আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে যে ৬১ জন সাংবাদিক মারা গেছেন, এর জন্য শেখ হাসিনার বিচার করতে হবে। এর পেছনে যদি কোনও সাংবাদিকের দায় থাকে তাদেরও বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘কেমন গণমাধ্যম চাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান। শফিকুল […]

বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক হচ্ছে না এ বছর

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক চলতি বছরে হচ্ছে না। এবারের বৈঠকটি ভারতের দিল্লিতে হওয়ার কথা ছিল। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট বিএসএফের এক কর্মকর্তা হিন্দুস্থান টাইমসকে বৈঠক না হওয়ার কথা জানিয়েছেন। দুই পক্ষের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক না হলেও উভয় পক্ষের মধ্যম সারির কর্মকর্তাদের মধ্যে নিয়মিত বৈঠক হচ্ছে বলেও জানান তিনি। বিজিবি ও […]

অবৈধ বিদেশিদের বৈধ হওয়ার সময় বেঁধে দিল সরকার

দেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে এসব বিদেশিদের বৈধ হতে হবে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এ সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, অনেক বিদেশি নাগরিক দেশে অবৈধভাবে অবস্থান করছেন অথবা কর্মরত রয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে বৈধতা অর্জন না করলে অবস্থানকারী ব্যক্তি […]

নাম প্রত্যাহারের আবেদন করেছেন দুই ‘অমুক্তিযোদ্ধা’

মুক্তিযোদ্ধা না হয়েও তালিকায় থাকা দু’জন নাম প্রত্যাহারের আবেদন করেছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে তারা তালিকা থেকে নাম সরিয়ে নিতে চান। উপদেষ্টার কাছে এরইমধ্যে তারা লিখিত আবেদনও করেছেন বলে জানা গেছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এদের একজন মুন্সিগঞ্জের এবং অপরজন রাজবাড়ীর। তারা ভাতা ছাড়া আর কোনো সুযোগ-সুবিধা নেননি বলে দাবি করেছেন। এক […]