আইন ও বিচার

সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার গ্রেফতার

সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সোবহানবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ- পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, একাধিক মামলার আসামি সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। তার বিরুদ্ধে […]

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি গাজীপুরে গ্রেফতার

গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টায় উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি এলাকার মরহুম খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ৬ তলা ভবনের চার তলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সিরাজগঞ্জ-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে […]

দেশব্যাপী অপারেশন ‘ডেভিল হান্ট’ শুরু করেছে যৌথবাহিনী

সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করেছে যৌথবাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছিল, রাত ১২টা থেকে শুরু হবে বিশেষ এই আভিযান। গাজীপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগের হামলায় জড়িতের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করে যৌথবাহিনী। এদের মধ্যের ৩ জনকে গ্রেফতার করা হয় রাতে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী। সেসব […]

বেনজীরের বক্তব্যে কর্মরত সকল সদস্য ক্ষুব্ধ: পুলিশ এসোসিয়েশন

সম্প্রতি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ভার্চুয়ালি দেয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন। তার এ বক্তব্যে কর্মরত সকল পুলিশ সদস্য অত্যন্ত ক্ষুব্ধ বলে জানিয়েছে সংগঠনটি। শনিবার (৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পুলিশ অ্যাসোসিয়েশন জানিয়েছে, সম্প্রতি সীমাহীন দুর্নীতির দায়ে অভিযুক্ত, বিতর্কিত ও বিদেশে পলাতক সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের একটি […]

দেশি-বিদেশি মিডিয়াসহ আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শনে যাবেন। দেশি-বিদেশি গণমাধ্যমসহ তিনি আয়নাঘর পরিদর্শনে যাবেন। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে। উপদেষ্টা পরিষদের সভায় রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বিষয়েও আলোচনা হয়। টিসিবির মাধ্যমে পণ্য পরিবহণ, ব্যাপকহারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়। […]

রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে হুমায়ূন স্ত্রী ও অভিনেত্রী শাওন আটক

রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তাকে আটকের খবর জানিয়েছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে […]

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনেত্রী সোহানা সাবাকে নেয়া হলো ডিবি কার্যালয়ে

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। রাতে ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে একই অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আরেক অভিনেত্রী মেহের আফরোজ […]

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেফতার

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সদ্য সাবেক চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, এদিন রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ডিবির একটি দল তাকে গ্রেফতার […]

সিরাজগঞ্জের সাবেক এমপি আব্দুল আজিজ গ্রেফতার

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (৩ ফেব্রারুয়ারি) রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু। তিনি বলেন, সোমবার রাতে রাজধানীর কলাবাগান থেকে সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে গ্রেফতার করা […]

কারাগারে থাকা ফারুক খানের ফেসবুক পোস্ট ভাইরাল, শেখ হাসিনার না শেখ মুজিবের আ’লীগ ফেরত চাই

হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেয়া হয়। যেখানে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করা হয়েছে। ফারুক খানের আইডি থেকে করা পোস্টে লেখা হয়, ‘অনেক চেষ্টা করে […]