আইন ও বিচার

ল্যাবএইডকে ২ লাখ টাকা জরিমানা

রাজধানীর গ্রিন রোডে ল্যাবএইড হাসপাতালের ছাদে অবৈধভাবে রেস্টুরেন্ট তৈরি ও যথাযথ অগ্নিনির্বাপণ সরঞ্জাম না থাকার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম এ অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম বলেন, ভবনটির নকশায় রেস্টুরেন্ট ছিল না। এরপরও হাসপাতালটির ৮ম তলায় […]

২ হাজার কোটি টাকা পাচারের মামলায় কারাগারে ঢাকা টাইমসের সম্পাদক

২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা টাইমসের সম্পাদক মোহাম্মাদ আরিফুর রহমান ওরফে দোলনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আস-সামস জগলুল হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার মামলাটির চার্জশিট গ্রহণের জন্য তারিখ ধার্য ছিল। এদিন আদালতে আত্মসমর্পণ […]

সংসদে পাস দ্রুত বিচার আইন

আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সংশোধন বিল ২০২৪ সংসদে কন্ঠভোটে পাশ হয়েছে। এর ফলে স্থায়ী হলো দ্রুত বিচার আইন। মঙ্গলবার (৫ মার্চ) সংসদে আওয়ামী লীগ ও স্বতন্ত্র সদস্যদের ভোটে সংশোধনীসহ আইনটি পাস হয়। তবে, এর বিরোধিতা করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা। এর আগে, গত ২৯ জানুয়ারি আইনটির মেয়াদ না বাড়িয়ে তা স্থায়ী করার সিদ্ধান্ত নেয় […]

অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূসের জামিন

অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার (৩ মার্চ) বেলা আড়াইটার দিকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আস সামছ জগলুল হোসেনের আদালতে ড. ইউনূস আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ড. ইউনূসের পক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জামিন চেয়ে শুনানি করেন। […]

শবে বরাত নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মাওলানা ইউসুফ জিলানীর বিরুদ্ধে মামলা

পবিত্র শবে বরাত নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এক ইসলামী বক্তার বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করা হয়। মামলাটি দায়ের করেছেন আরেক ইসলামী বক্তা মাওলানা ইউসুফ জিলানী। এজাহারে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী এবং ‘রেগুলার দ্বীন মিডিয়া’ নামে একটি ইউটিউব চ্যানেলকে বিবাদী করা হয়েছে। […]

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান বিচারপতি আবু আহমেদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন বিচারপতি আবু আহমেদ জমাদার। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে এই প্রজ্ঞাপন জারি করা হয়। ট্রাইব্যুনালের আগের চেয়ারম্যান শাহিনুর ইসলাম ট্রাইব্যুনালের বিচার কাজ পরিচালনা অপারগতা প্রকাশ করেন। এতে শাহিনুর ইসলামকে হাইকোর্টে ফেরত আনা […]

মেডিকেল সেক্টরে মাফিয়ারা কাজ করে: হাইকোর্ট

দেশের মেডিকেল সেক্টরে মাফিয়ারা কাজ করে, রাতারাতি এ সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। শিশু আয়ানের মৃত্যুর মামলার আদেশের জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন। পাশাপাশি আদালত বলেন, স্বাস্থ্যখাত নিয়ে সবার সচেতন হওয়া প্রয়োজন। শুধু আদেশ দিলাম, পত্রিকায় নাম আসল এটা আমরা চাই না। ১৮ কোটি মানুষের উপকার হবে এমন কিছু করতে চাই। […]

ছেলে-মেয়ের নির্যাতন থেকে বাঁচতে আদালতে ৭২ বছরের বৃদ্ধা

সম্পত্তি কাল হলো- পৃথিবীর সবচেয়ে সুন্দর মা-সন্তানের সম্পর্কে। গর্ভজাত দুই সন্তানের নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে শেষমেষ আদালতে ৭২ বছর বয়সী বৃদ্ধা খুরশিদা আক্তার। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি গ্রহণ করে বড় ছেলে, বড় মেয়ে ও মেয়ে জামাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। উচ্চশিক্ষিত পরিবারে, মায়ের প্রতি সন্তানদের এমন আচরণে উষ্মা প্রকাশ করেন আদালত। তবে […]

অবশেষে ফখরুল-খসরুর জামিন, কারামুক্তিতে বাধা নেই

প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় অবশেষে জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালত তাদের জামিন মঞ্জুর করেন। সব মামলায় জামিন পাওয়ায় বিএনপির এ […]

জাবিতে ধর্ষণের অভিযোগে মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগত এক দম্পতিকে ডেকে এনে স্বামীকে মীর মশাররফ হোসেন হলে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল পরিকল্পনাকারী মামুনুর রশিদ এবং সহায়তাকারী মো. মুরাদকে গ্রেফতার করেছে র‍্যাব। মামুনুর রশিদকে রাজধানীর ফার্মগেট এবং মো. মুরাদকে নওগাঁ থেকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বুধবার (৭ ফেব্রুয়ারি) […]