আইন ও বিচার

দেশ টিভির এমডি আরিফ হাসান গ্রেফতার

বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাকে গ্রেফতার করে। ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দেশত্যাগের সময় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডস্থ কার্যালয়ে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের […]

সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম মারা গেছেন

সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম (৮১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। শনিবার (১৬ নভেম্বর) ভোর পৌনে ৫টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইসড হাসপাতালে তিনি মারা যান। সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, আজ দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে বিচারপতি ফজলুল করিমের জানাজা অনুষ্ঠিত হবে। বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ১৯৪৩ সালের ৩০ সেপ্টেম্বর […]

মরক্কোর কারাগারে হাফেজ হলেন ১৩ হাজার বন্দি

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর কারাগারে বন্দিদের ধর্মীয় মূল্যবোধ উন্নতিতে কোরআন মুখস্থ কার্যক্রম হাতে নেওয়া হয়। এতে অভূতপূর্ব সাড়া মেলেছে। ইতিমধ্যে হাফেজ হয়েছেন ১৩ হাজারের বেশি বন্দি। আহলুল বাইত নিউজ এজেন্সি (এবিএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানায়। দেশটির কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মরক্কোজুড়ে কারাগারগুলোতে আয়োজিত কোরআন মুখস্থ কর্মসূচিতে অংশ নিয়ে ১৩,৪৬৪ জন বন্দি পবিত্র গ্রন্থটি মুখস্ত করেছেন। […]

বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য; উদ্বিগ্ন ভারত

১৯৭১ সালের পর এই প্রথম কোন পাকিস্তানি পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশের বন্দরে নোঙর করেছে। গত সপ্তাহে জাহাজটি চট্টগ্রামে নোঙর করায় গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত। শুক্রবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি সামুদ্রিক সংযোগ ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে সম্ভাব্য অস্থিরতা তৈরির কাজে ব্যবহার […]

চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার করলেন ভিপি নুর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে নুরুল হক নুর লেখেন, গতকাল ১৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে উদ্দেশ করে আমার বক্তব্যের তথ্যে বিভ্রাটে […]

সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু গ্রেফতার

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম। তিনি জানান, তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রয়েছে, ওই মামলায় গ্রেফতার করা হয়। হাতিরঝিল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের […]

কলাপাড়া চৌকি আদালতে নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর ও সিনিয়র সহকারী জজ আদালতের নতুন সহকারী সরকারী কৌশুলী নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) আইন ও বিচার মন্ত্রলায়ের উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে […]

সাবেক এমপি আলী আজম মুকুল গ্রেফতার

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বুধবার (১৩ নভেম্বর) রাতে এক ক্ষুদে বার্তার মাধ্যমে বিষয়টি জানায় র‍্যাব। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আলী আজম মুকুল ২০১৪ সালে ভোলা-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ […]

ফারুকী ও বশীরউদ্দিনকে সরাতে প্রধান উপদেষ্টাকে আইনি নোটিশ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নতুন দুই মুখ মোস্তফা সরয়ার ফারুকী ও শেখ বশীরউদ্দিনের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এ নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মো. সফিকুল ইসলাম সবুজ খান। এছাড়া নোটিশে, নিজেকে উপদেষ্টামণ্ডলীতে অন্তর্ভুক্ত করার আবেদনও জানান তিনি। নোটিশে বলা হয়, চলচ্চিত্র […]

ঢালাও মামলায় বিব্রত সরকার: আসিফ নজরুল

বিগত সরকারের আমলে অহরহ গায়েবি মামলা হতো। কিন্তু ৫ আগস্টের পর সরকার কোনো মামলা করছে না। তবে সাধারণ লোকজন যেভাবে ঢালাও মামলা দিচ্ছে তাতে সরকার বিব্রত—এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে আইন ও বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা তিনি বলেন। আসিফ […]