শেখ হাসিনার আমলের প্রবৃদ্ধির দাবি ছিল ‘ভুয়া’: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় দেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধি নিয়ে যা বলা হতো, তা ছিল ‘ভুয়া’। এই উচ্চ প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন না তোলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে লন্ডন ভিত্তিক বার্তাসংস্থা রয়টার্সকে দেয়া এক বিশেষ […]

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা

সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার- ২০২৪’ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলা একাডেমি প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বছর বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তরা হলেন, প্রবন্ধ/গদ্য সলিমুল্লাহ খান, কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, শিশুসাহিত্যে ফারুক নাওয়াজ, অনুবাদে জি এইচ হাবিব, গবেষণায় […]

আগামী দুই দশক দেশের রাজনীতিতে তরুণদের প্রভাব থাকবে: নাহিদ ইসলাম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের ফলস্বরূপ আগামী ২০ বছর বাংলাদেশের রাজনীতি ও সমাজে তরুণদের প্রভাব অব্যাহত থাকবে। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ব্যাপক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আবির্ভূত তরুণ প্রজন্ম তাদের চিন্তাভাবনা, ধারণা ও কর্মকাণ্ডের মাধ্যমে কমপক্ষে আগামী দুই দশক ধরে রাষ্ট্র, রাজনীতি ও সমাজকে ব্যাপকভাবে প্রভাবিত করবে। জাতীয় ঐক্য গড়ে […]

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান

সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘১৭তম কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সেনানিবাসে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন সেনাপ্রধান। অভিষিক্ত হয়ে সেনাপ্রধান ওয়াকার বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর নতুন নতুন […]

মির্জাগঞ্জে সভাপতি পদের জন্য প্রধান শিক্ষককে বিএনপির পাঁচ নেতার চিঠি

মো. শামসুল হক,মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে কাকড়াবুনিয়া আদর্শ  মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনে  সভাপতি পদে তিনজনের নাম প্রস্তাব করে প্রধান শিক্ষককে  চিঠি দিয়েছে বিএনপি’র পাঁচ নেতা। গত বুধবার উপজেলার কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এই চিঠি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান। বুধবার বিকালে বিএনপি’র পাঁচ নেতার […]

যুক্তরাষ্ট্র থেকে ১৮ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত নিচ্ছে ভারত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরপরই সে দেশে অবৈধভাবে বসবাসকারী প্রায় ১৮ হাজার অভিবাসীকে ফেরত নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে ভারত। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের একটি প্রতিবেদনে এই খবর জানা গেছে। ভারতের জাতীয় সংবাদমাধ্যম ও পোর্টালগুলোও ব্লুমবার্গের বরাত দিয়ে এই খবর প্রকাশ করতে শুরু করেছে। ব্লুমবার্গের প্রতিবেদনে, ১৮ হাজার ভারতীয়ের যে হিসাবের কথা বলা […]

মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জনকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং থেকে তাদের গ্রেফতার করা হয়। কুয়ালালামপুরের অভিবাসন বিভাগ জানায়, বুধবার সন্ধ্যায় ‘হটস্পট’ হিসেবে পরিচিত বুকিত বিনতাং-এর জালান আলোর আশেপাশে অভিযান চালিয়ে ১৭৬ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৭১ […]

খুলনা টাইগার্সকে হারিয়ে ফরচুন বরিশালের জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সকে ৭ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও পোক্ত করেছে ফরচুন বরিশাল। বুধবার (২২ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে খুলনাকে ১৬৮ রানের লক্ষ্য দেয় তামিমের দল। জবাবে ৪ উইকেট হাতে নিয়েও ১৬০ রানে থামে মিরাজের খুলনা। খুলনার পক্ষে একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে […]

জাতিসংঘ মহাসচিবসহ একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দি‌তে এখন সুইজারল্যান্ডে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চারদিনের সফরের দ্বিতীয় দিনে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বুধবারের (২২ জানুয়ারি) বৈঠকগুলোতে প্রধান উপদেষ্টা বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করার ব্যাপারে জোর দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। ড. মুহাম্মদ ইউনূস এদিন সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব […]

সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে: বিবিসিকে মির্জা ফখরুল

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অর্ন্তবর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় বলে জানা […]