হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান রাসূলের নামে জঘন্য কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, গত আগস্ট মাসে রাসূল (সা.)-এর নামে জঘন্য কটূক্তির অভিযোগে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের […]
Author: পটুয়াখালী টাইমস
চিরনিদ্রায় শায়িত হলেন লেফটেন্যান্ট নির্জন
কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর তরুণ কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানজিম ছারোয়ার নির্জনের (২৩) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জানাজা শেষে টাঙ্গাইল সদর উপজেলার করের বেকতা এলাকার স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে, মঙ্গলবার বিকেলে কক্সবাজার থেকে নির্জনের মরদেহ বহনকারী হেলিকপ্টারটি টাঙ্গাইলে পৌঁছায়। এরপর তার মরদেহ করের বেতকা […]
দেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র
অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তাছাড়া, যেকোনো প্রয়োজনের অন্তর্বর্তী সরকারের পাশে থাকারও আশ্বাস দেন তিনি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এ কথা বলেন তিনি। নিউইয়র্কের স্থানীয় সময় আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৫০ মিনিটে) […]
আন্দোলনের জন্য জেল খাটা প্রবাসীদের পুনর্বাসন করা হবে : ড. আসিফ নজরুল
আন্দোলনের সময় বিদেশে জেল খাটা ৮৭ জনকে পূনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, তাদের যদি অন্য কোনো দেশে পাঠাতে হয় সে ব্যবস্থাও করা হবে। প্রয়োজনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কাজের ব্যবস্থা করা হবে। আন্দোলনে অংশ নেবার জন্য দায়বদ্ধতা থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। মঙ্গলবার (২৪ […]
কারানির্যাতিত সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর ইন্তেকাল
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (২৪ মঙ্গলবার) রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রুহুল আমিন গাজী কিডনি-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত ছিলেন। আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে তৈরি হয় নানা শারীরিক জটিলতা। ব্যাক পেইন, উচ্চ ডায়াবেটিস, লবণ ঘাটতি (ইলেক্ট্রলাইট) সমস্যাসহ […]
গণঅভ্যুত্থানে শহীদদের ৭০৮ জনের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের ৭০৮ জনের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানানো হয়েছে। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জুলাই-আগস্টে সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় হতে […]
ট্রাম্পকে সমর্থন দিলেন আমেরিকার একমাত্র মুসলিম সিটি মেয়র
যুক্তরাষ্ট্রের একমাত্র ‘মুসলিম সিটি’খ্যাত হ্যামট্রামিক শহরের মেয়র আমির গালিব আগামী জাতীয় নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন। ট্রাম্পকে তার এই সমর্থন ব্যাপক কৌতুহল ও নানা আলোচনার জন্ম দিয়েছে। এক্সে (সাবেক টুইটারে) গালিবের পোস্টটি রি-পোস্ট বা শেয়ার করেছেন স্বয়ং ট্রাম্প। ইয়েমেনি বংশোদ্ভূত আমির গালিবের ট্রাম্পের প্রতি এই সমর্থন কিছুটা হলেও কমলাকে বেকায়দায় ফেলতে পারে এমন […]
১০ অক্টোবর পর্যন্ত বাড়লো গুম কমিশনে অভিযোগের সময়
গুম সংক্রান্ত কমিশন অফ ইনকয়ারিতে অভিযোগ দায়েরের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত গুম সংক্রান্ত কমিশন অফ ইনকয়ারিতে অভিযোগ জানানো যাবে। আগে এই সময়সীমা ছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গুম সংক্রান্ত কমিশন অফ ইনকয়ারির জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের […]
জাতিসংঘ সংবর্ধনায় যোগ দিলেন ড. ইউনূস
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনায় যোগদান করেছেন। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় সকাল ৮টায় অনুষ্ঠানটি শুরু হয়। যেখানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদানকারী বিশ্ব নেতাদের স্বাগত জানান সংস্থাটির মহাসচিব। সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ইউনুস, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, […]
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন ড. ইউনূস
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৬ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৮টা ১৬ মিনিট) জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে বহনকারী বিমানটি অবতরণ করে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে যাবেন। নিউইয়র্কের […]










