হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় গেলেন খালেদা জিয়া

লন্ডন ক্লিনিকে ১৭ দিনের চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। স্বাস্থ্যের উন্নতি হওয়ায় শুক্রবার (২৪ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে ৯টা এবং বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায় খালেদা জিয়াকে তারেক রহমান তার বাসায় নিয়ে যান। এর আগে, […]

বাংলাদেশী কৃষককে তুলে নেয়ায় ভারতীয় কৃষককেও তুলে আনে বাংলাদেশিরা

দিনাজপুরের বিরল সীমান্তে বাংলাদেশি নাগরিককে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় ক্ষীপ্ত হয় সীমান্তবর্তী বাংলাদেশি জনগণ। পরে শূন্যরেখা থেকে নারায়ন চন্দ্র রায় নামে এক ভারতীয় নাগরিককে আটক করে সীমান্তবর্তী বাংলাদেশিরা। পরে পতাকা বৈঠকের মাধ্যমে উভয়কে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম। এর আগে, মো. আলামিন […]

আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: জামায়াত আমির

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছে। সেই ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না। সব হত্যার বিচার চাই। শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এ দাবি করেন। জামায়াত আমির বলেন, সাড়ে ১৫ […]

অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলো বিশ্বব্যাংক

বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বিয়ার্দে বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রতি বৈশ্বিক ঋণদাতা প্রতিষ্ঠানটির সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে আন্না বিয়ার্দে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে বিশ্বব্যাংকের সমর্থন ব্যক্ত করেন। বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বিয়ার্দে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য […]

নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বিএনপি : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ওয়ান-ইলেভনের ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি। সে সময় খালেদা জিয়াকে নির্মমভাবে হত্যার চেষ্টাও করা হয়েছিল। শুক্রবার (২৪ জানুয়ারি) নয়াপল্টনে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর দোয়া-মাহফিলে এ কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, বিএনপিকে ভারতের দালাল বা আওয়ামী লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে। যারা দলটিকে ভিন্নশিবিরে ঠেলে […]

পটুয়াখালীতে মিজানুর রহমান আজহারীর মাহফিল ২৫ জানুয়ারি

জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী আগামী ২৫ জানুয়ারি আসছেন বৃহত্তর বরিশালে। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক জাতীয় ছাত্রনেতা, বাউফল উন্নয়ন ফোরাম ও পটুয়াখালী ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ। […]

মির্জাগঞ্জে আন্ত:জেলা ডাকাত দলের এক সদস্য গ্রেপ্তার

মো. শামসুল হক, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: ডাকাতি  চেষ্টার অভিযোগে  মির্জাগঞ্জ থেকে আন্ত:জেলা  ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার  উপজেলার গোলখালী বাজার সংলগ্ন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যর নাম মো. মিন্টু শিকদার(২৬)। তিনি পার্শ্ববর্তী বাকরগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামের বাসিন্দা। মিন্টুর নামে কলাপাড়া ও মহিপুর থানায় ২টি ডাকাতি মামলা, […]

নতুন দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেসের উত্তরে পাহাড়ি এলাকা

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উত্তরে পাহাড়ি এলাকায় দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে একটি নতুন দাবানল। এ দাবানলের ফলে আনুমানিক ২১ বর্গকিলোমিটার (আট দশমিক এক বর্গমাইল) এলাকাজুড়ে গাছ ও ঝোপঝাড় পুড়ে গেছে। বুধবার (২২ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেস কাউন্টির ক্যাস্টেইক লেক এলাকার হাজার হাজার স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, লস অ্যাঞ্জেলেস […]

বাউফলে সড়ক ও নৌ দুর্ঘটনায় নিহত ২

পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় তরিকুল শরীফ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়াও, মাছ ধরার ট্রলার ডুবে সেন্টু প্যাদা (৫০) নামে এক জেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার বগা ইউনিয়নের রাজনগর এলাকায় এবং তেঁতুলিয়া নদীর ধুলিয়া ইউনিয়নের অংশে এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুল কনকদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা […]

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। যদিও এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১টা ২৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এটি বেশিক্ষণ দীর্ঘায়িত হয়নি। সিলেট, শেরপুর, ফেনীসহ দেশের আরও কয়েক জায়গায় ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। এটি মাটির […]