তরুণরা আওয়াজ তুলেছেন। আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার ও বাক-স্বাধীনতার— এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সংস্কারই এখন অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ। এ কাজে সরকারকে সহায়তা করার পাশাপাশি […]
Author: পটুয়াখালী টাইমস
সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম মারা গেছেন
সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম (৮১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। শনিবার (১৬ নভেম্বর) ভোর পৌনে ৫টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইসড হাসপাতালে তিনি মারা যান। সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, আজ দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে বিচারপতি ফজলুল করিমের জানাজা অনুষ্ঠিত হবে। বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ১৯৪৩ সালের ৩০ সেপ্টেম্বর […]
মরক্কোর কারাগারে হাফেজ হলেন ১৩ হাজার বন্দি
উত্তর আফ্রিকার দেশ মরক্কোর কারাগারে বন্দিদের ধর্মীয় মূল্যবোধ উন্নতিতে কোরআন মুখস্থ কার্যক্রম হাতে নেওয়া হয়। এতে অভূতপূর্ব সাড়া মেলেছে। ইতিমধ্যে হাফেজ হয়েছেন ১৩ হাজারের বেশি বন্দি। আহলুল বাইত নিউজ এজেন্সি (এবিএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানায়। দেশটির কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মরক্কোজুড়ে কারাগারগুলোতে আয়োজিত কোরআন মুখস্থ কর্মসূচিতে অংশ নিয়ে ১৩,৪৬৪ জন বন্দি পবিত্র গ্রন্থটি মুখস্ত করেছেন। […]
মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি গ্রেফতার
মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশিসহ ৫১ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় দিবাগত রাত ১২টায় সিগাম্বুট এলাকায় স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, অভিযানে ১৫৮ জন অভিবাসী কর্মীদের কাগজপত্র পরীক্ষা করে ৫১ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার […]
সম্পর্কন্নোয়ন চাইলে ভারতকে তার নীতি পরিবর্তন করতে হবে: আমীর খসরু
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন করতে হলে ভারতকে তার নীতি পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘অভিন্ন নদীর পানি ও ভারত প্রশ্ন: সমাধানের রাজনীতি কী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু […]
শ্রীলঙ্কার নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন দিশানায়েকের
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোট ২২৫টি আসনের মধ্যে ১৫৯টি আসন পেয়ে পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। শুক্রবার (১৫ নভেম্বর) এ তথ্য জানায় দেশটির নির্বাচন কমিশন। বর্তমান প্রেসিডেন্টের দল ও তাদের জোট দেশটির ৫৫ বছরের ইতিহাসে আগের সব জনপ্রিয় ও রাষ্ট্রক্ষমতায় থাকা একাধিক রাজনৈতিক দলগুলোকে ছাপিয়ে এ বিজয় অর্জন করে। দেশটির অর্থনীতি পুনর্গঠনসহ শিল্প, বাণিজ্য, আন্তর্জাতিক সম্পর্ক খাতে তাদের দেয়া নির্বাচনী ইশতেহার দেশটির জনগনকে বেশ আকৃষ্ট করেছে। উল্লেখ্য, শ্রীলঙ্কায় ২০২০ […]
ফারুকী পদত্যাগ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি মুফতি ফয়জুল করীমের
মোস্তফা সরয়ার ফারুকী কোন যোগ্যতায় উপদেষ্টা হলেন?- জাতি জানতে চায়। এই চলচ্চিত্র নির্মাতা পদত্যাগ না করলে, প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বাবুবাজার এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ ছিল। সেই সমাবেশেই তিনি এসব বলেন। তিনি বলেন, এখন পর্যন্ত […]
বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য; উদ্বিগ্ন ভারত
১৯৭১ সালের পর এই প্রথম কোন পাকিস্তানি পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশের বন্দরে নোঙর করেছে। গত সপ্তাহে জাহাজটি চট্টগ্রামে নোঙর করায় গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত। শুক্রবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি সামুদ্রিক সংযোগ ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে সম্ভাব্য অস্থিরতা তৈরির কাজে ব্যবহার […]
চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার করলেন ভিপি নুর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে নুরুল হক নুর লেখেন, গতকাল ১৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে উদ্দেশ করে আমার বক্তব্যের তথ্যে বিভ্রাটে […]
রায়েরবাজারে ১২৭ শহীদের গণকবর শনাক্ত: সমন্বয়ক রিফাত রশীদ
গণঅভ্যুত্থানে শহীদ ১২৭ জনের গণকবর ঢাকার রায়েরবাজার কবরস্থানে শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশীদ। আজ শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে রায়েরবাজার কবরস্থানে জুলাই বিপ্লবের গণকবর জিয়ারত ও পরিদর্শন শেষে তিনি তা জানিয়েছেন। সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা বলেন, এখনও অনেক পরিবার হারানো স্বজনদের খুঁজে পায়নি। যে গণহত্যা চালিয়েছে, তা ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিল। […]










