বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব মমতার

বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা নিয়ন্ত্রণ এবং হিন্দুসহ সংখ্যালঘুদের সুরক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (২ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা অধিবেশনে বাংলাদেশ নিয়ে আলোচনার সময় তিনি এ প্রস্তাবনার কথা জানান। একইসঙ্গে সংসদে বাংলাদেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিবৃতিও দাবি করেছেন মমতা। তৃণমূল কংগ্রেসের প্রধানের বক্তব্য, তারা এ বিষয়ে প্রস্তাব দিয়েছে। […]

শেখ হাসিনার ঘনিষ্ঠদের যুক্তরাজ্যে ৪০০ মিলিয়ন পাউন্ডের সম্পদ; দ‍্য গার্ডিয়ানের প্রতিবেদন

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুসারে, গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ কয়েকজন পরিবারের সদস্য ও ব্যবসায়ীরা কয়েক বিলিয়ন পাউন্ড পাচারের সঙ্গে জড়িত। বিভিন্ন দেশে এই অর্থ হুন্ডির মাধ্যমে পাঠানো হয়েছে। এই তালিকায় যুক্তরাজ্যও আছে। গতকাল ৩০ নভেম্বর প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়েছে, আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম অবজারভার ও বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী […]

সাবেক এমপি সাফিয়া খাতুন গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী হত্যা মামলায় সংরক্ষিত মহিলা আসনের (কক্সবাজারের চকরিয়া-পেকুয়া উপজেলা) সাবেক সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভানেত্রী মোসা. সাফিয়া খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম) তালেবুর রহমান এই তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল শনিবার রাতে পল্লবীর বালুঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। […]

হাসিনার শাসনামলে প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে

দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী হাসিনার শাসনামলের গত ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটি তিন মাসের অনুসন্ধান প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আজ রোববার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাঁর তেজগাঁও কার্যালয়ে এই রিপোর্ট হস্তান্তর করেছে কমিটির প্রধান অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। […]

ইন্দোনেশিয়া থেকে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশকালে ২৪ বাংলাদেশি আটক

অবৈধভাবে সাগরপথে ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ২৪ বাংলাদেশিকে আটক করেছে দেশটির রিও প্রদেশের দুমাই নৌ সদর দফতর বিভাগ। একইসঙ্গে স্থানীয় ১৭ জন ইন্দোনেশিয়ার নাগরিককেও আটক করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে দেশটির পেলিন্টুং সমুদ্র সৈকত থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন দুমাই নৌ সদর দফতরের কমান্ডার কর্নেল লৌত (পি) বয় ইয়োপি হামেল। তিনি […]

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, যুবদল নেতা আহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। এ সময় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. শাহজাহান আহত হয়েছেন। রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে টাওয়ার বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে এই ঘটনা ঘটে। আহত শাহজাহানকে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত শাহজাহান ও স্থানীয়রা জানান, হঠাৎ করে সন্ধ্যার দিকে […]

ভারতীয় গণমাধ্যম দেশকে জঙ্গিরাষ্ট্র প্রমাণের চেষ্টা করছে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের গণঅভ্যুত্থানে খুশি নয়। তারা প্রপাগাণ্ডা ছড়াচ্ছে। বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানো চেষ্টা চালাচ্ছে। এটি খুবই আনফেয়ার। রোববার (১ ডিসেম্বর) রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনি বলেন, গত ১৫ বছরে সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে […]

সবাই মিলে কাজ করলে ক্রান্তিলগ্ন থেকে উত্তরণ সম্ভব: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে পাশে দাঁড়িয়েছে। সবাই মিলে কাজ করলে দেশের এই ক্রান্তিলগ্ন থেকে বের হওয়া সম্ভব। রোববার (১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা এবং শান্তিকালীন পদক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের জন্যই আজকের এই অবস্থান। […]

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: তারেক রহমানসহ সকল আসামি খালাস

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমাহসহ সকল আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এই মামলার অভিযোগপত্রও অবৈধ ঘোষণা করেন আদালত। রোববার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার পর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, মামলার চার্জশিটে গ্রেনেড […]

শুরু হলো মহান বিজয়ের মাস

শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। পৃথিবীর মানচিত্রে একটি নতুন ভূখণ্ডের স্বীকৃতি আদায়ের মাস। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলার দামাল সন্তানদের ছিনিয়ে আনা বীরত্বগাথা অর্জনের মাস ডিসেম্বর। কয়েক মাস আগে ছাত্র-জনতার বিজয়ের পর এবারের বিজয়ের মাসে থাকছে নতুন উদ্দীপনা। দেশে শান্তি-শৃঙ্খলা ও অর্থনৈতিক উন্নয়নে গণতন্ত্রের যে প্রত্যাশা তাও ধ্বনিত হবে দেশবাসীর মুখে। বাঙালির হাজার বছরের ইতিহাসে […]