মির্জাগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি,মির্জাগঞ্জ (পটুয়াখালী)।।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ ইউসুফ খান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার কলাগাছিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও ভিকটিমের পারিবারিক সূত্রে জানা গেছে, আসামি ইউসুফ খান দীর্ঘদিন ধরে উপজেলার ২ নং মির্জাগঞ্জ ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে খালেক তালুকদারের বাসার নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন । শুক্রবার বিকেলে পাশের বাড়ির এক শিশু খালেক তালুকদারের বাসার সামনে রাস্তার উপর খেলাধুলা করতে আসে। এ সময় ইউসুফ খান  শিশুটিকে আমড়া দেওয়ার কথা বলে ঘরের ভিতরে নিয়ে যায়। এরপর তার পরিহিত হাফ প্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা করে। পরে  শিশু বিষয়টি  মা-বাবাকে জানায়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান বলেন, এ বিষয়ে মির্জাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। শনিবার আসামিকে আদালতের মাধ্যমে  কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *