কলাপাড়ায় শিক্ষক-অধ্যক্ষ দ্বন্দ্ব, অধ্যক্ষকে সরিয়ে কক্ষ তালাবদ্ধ

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় জেষ্ঠতা লঙ্ঘন, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও আর্থিক অনিয়মের অভিযোগে ধানখালী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তার কক্ষ থেকে বের করে কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষকরা। সোমবার দুপুরে এই ঘটনায় এলাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।

ধানখালী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষকে তার পদ থেকে অপসারণের পর কলেজ কমিটি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেন আবুল কালাম আজাদ কে।গত প্রায় নয় মাস তিনি এ দায়িত্ব পালন করছেন।

শিক্ষকদের অভিযোগ, কলেজ কমিটি কলেজ শিক্ষকদের জেষ্ঠতা মানেন নি। ১০ জন শিক্ষকের মধ্যে আবুল কালাম আজাদ জেষ্ঠতার তালিকায় সপ্তম। কিন্তু তার প্রভাবে তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করতে বাধ্য হয়েছে। তার ভাই এসপি রেজাউল তার নাম ব্যবহার করে আমাদেরকে মামলার ভয় দেখায় সব সময় এবং হয়রানি করে আসছে এই অধ্যক্ষ। এ কারনে তার পদায়নের পর থেকেই শিক্ষকরা ক্ষোভে ফুসছে।

সবশেষ সোমবার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে কক্ষ থেকে বের করে কক্ষে তালা ঝুলিয়ে দেয় এবং তার নাম প্লেট খুলে ফেলে। তাদের দাবি তাকে অপসারণ করে জেষ্ঠতার ভিত্তিতে অধ্যক্ষের দায়িত্ব দেয়া হোক।

শিক্ষকদের অভিযোগ, এই ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তারা মানেন না। তাকে এ পদ থেকে না সরানো পর্যন্ত এ কক্ষে তালা ঝুলানো থাকবে। কলেজের ২০ জন শিক্ষকের মধ্যে ১৯ জন শিক্ষক তাকে সরানের আন্দোলনে সহমত পোষণ করেছে।

এদিকে হঠাৎ করে শিক্ষকদের এ অভ্যন্তরীণ দ্বন্দ্বে হতবাক শিক্ষার্থীরা। কলেজে কমে গেছে শিক্ষার্থীদের উপস্থিতি। এমনকি শিক্ষকরাও ছাত্র সংকটে ক্লাস নিতে পারছে না। অধিকাংশ ক্লাসই ছিলো খালি।

এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, এভাবে চলতে থাকলে তাদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হবে। তারা এ কলহ দ্রুত সমাধানের দাবি জানান।

এবিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, প্রশাসন ও কলেজ পরিচালনা কমিটি তাকে পদায়ন করেছে। কিন্তু আজ তাকে লাঞ্ছিত করে কক্ষ থেকে বের করে তালা ঝুলিয়েছে। যারা এ কাজ করেছে তারা ফ্যাসিবাদের দোসর আমি শুধুমাত্র এই কলেজে এটাই বিএনপি করি। এ বিষয়ে তিনি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান।

এসপি রেজাউল এর মুঠোফোন নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ইয়াসীন সাদেক বলেন, বিষয়টি আমি শুনেছি অল্প সবার মধ্যেই সমাধান করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *