উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জে মাধবখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে উপজেলার কাঁঠালতলী চৌধুরী বাড়িতে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পটুয়াখালী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা।
দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো.সাহাবুদ্দিন নান্নু মুন্সি, সাবেক সভাপতি মো.আশ্রাফ আলী হাওলাদার,সুবিদখালী সরকারি কলেজের সাবেক অধ্যাপক বিএনপি নেতা মো.মোস্তাফিজুর রহমান, ড্যাবের নেতা পিজি হাসপাতালের চিকিৎসক মোঃ সাইফুল আজম রঞ্জু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজী,সাবেক সাধারণ সম্পাদক মো.মোবারক আলী মুন্সি,সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মৃধা ও যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদার,আইউব আলী খান, সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির,মাধবখালি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিবুল গনি মুনির খন্দকার, বিশিষ্ট সমাজ সেবক সাদিকুল ইসলাম হাসিব তালুকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব গাজী আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম ও ছাত্রদলের আহবায়ক আবুল বাসার মোখলেছ।প্রমূখ।
দোয়া মাহফিলে বিএনপি নেতৃবৃন্দসহ স্থানীয় মানুষ অংশ নিয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন।




