কলাপাড়ায় ‘ডেভিল হান্ট’ অভিযানে তিনজন গ্রেফতার

কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধিঃ কলাপাড়ায় ‘ডেভিল হান্ট’ অভিযানে তিন জনকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—কলাপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মাহাবুবুর আলম, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আবু সালেহ এবং সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফজলুল করিম ফকির।

কলাপাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তিন জনকেই আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে কলাপাড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *