সুবিদখালী সরকারি র.ই পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক এবিএম আতহার আলীর ইন্তেকাল

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সাবেক নিকাহ রেজিস্ট্রার ও সুবিদখালী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক এবিএম আতহার আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সকাল ৮টায় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম এবিএম আতাহার আলী চত্রার সুফি সাহেব হুজুরের আপন বড় ভাই। মৃত‍্যকালে তিনি স্তী, আট ছেলেমেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম এবিএম আতহার আলী দীর্ঘদিন ধরে সমাজসেবা ও শিক্ষাদানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *