পবিত্র ওমরা পালনে মক্কা-মদিনার পথে বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান হাওলাদার

রাসেল মোল্লাঃ পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা শরিফের পথে যাত্রা করেছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ১০ নম্বর বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান হাওলাদার।

আজ সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন।

পবিত্র ওমরা পালনের এ সফরে তিনি যেন সুস্থ ও নিরাপদে ইবাদত সম্পন্ন করে আবারও সবার মাঝে ফিরে আসতে পারেন, সে জন্য ইউনিয়নবাসীসহ সবার কাছে দোয়া কামনা করেছেন।

মো. মজিবুর রহমান হাওলাদার বলেন, “সকলে আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন আমার ওমরা কবুল করেন এবং সুস্থ-সালামতে আবারও আপনাদের মাঝে ফিরিয়ে আনেন।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *