কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর থানাধীন ৯নং ধুলাসার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সভাপতি মোঃ জামাল দেওয়ানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তার বিরুদ্ধে উত্থাপিত সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ধুলাসার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাকে সাংগঠনিকভাবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি নোটিশের যথাযথ জবাব দিতে ব্যর্থ হন।

এ প্রেক্ষিতে মঙ্গলবার (৩ মার্চ) ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক শাহাজাদা হাওলাদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অব্যাহতির আদেশ ৩ মার্চ থেকেই কার্যকর হবে।




