রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় অসহায়, প্রতিবন্ধী ব্যক্তি ও মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ১০ হাজার টাকা করে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০ টায় অসহায় ৫৭ ব্যক্তিকে মোট পাঁচ লাখ ৭০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
কলাপাড়া উপজেলা পরিষদ হল রুম পায়রায় অনুষ্ঠিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আ্যডভোকেট খন্দকার নাসির উদ্দিন প্রমুখ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান সরকার দেশের দারিদ্র মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আমরা চেষ্টায় আছি আরেকটি নতুন উপজেলা করার ইতিমধ্যে আমি মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সাথে এ বিষয়ে আলোচনা করেছি।
জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে অসহায় ও দুস্থ মানুষকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সমাজ সেবা কর্মকর্তা মো জহিরুল ইসলাম জানান, ৩৭ জন দুস্থ অসহায় ব্যক্তি ও প্রতিবন্ধী, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ২০ জনকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা গণমাধ্যমকর্মী ও উপকারভোগী মানুষ উপস্থিত ছিলেন।




