কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় গণঅধিকার পরিষদের কলাপাড়া উপজেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আ. ছালাম হাওলাদারকে আহ্বায়ক; আলহাজ দলিল উদ্দিন দুলাল মৃধা, হাসান মাহমুদ, সার্জেন্ট মোঃ শাহবুদ্দিন (অব.) ও দুলাল ফকিরকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
এছাড়া গাজী আব্বাস উদ্দিন বাচ্চুকে সদস্য সচিব; মো. মমিন মিন্টু, মিজানুর রহমান খান, বাবুল বেপারী, আলী আহমেদ শিকদারকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।
আগামী ছয় মাসের জন্য ৩২ জনকে কার্যকরী সদস্য করে ৪২ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সদস্য সচিব শাহ আলম সিকদার এ কমিটি অনুমোদন করেছেন।

সদস্য সচিব গাজী আব্বাস উদ্দিন বাচ্চু জানান, বিগত দিনে ২০১৮ সাল থেকে ভিপি নুরুল হক একমাত্র ব্যক্তি যিনি অন্যায় অবিচার স্বৈরাচারবিরোধী আন্দোলনে কখনও পিছপা হননি, সবসময় সক্রিয় ছিলেন। সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া ২৪ এর জুলাই বিপ্লবে মূল ভূমিকায় থেকে আন্দোলন সংগ্রামে অকুতোভয় সেনাপতির মতো লড়াই করেছেন। মৃত্যুকে উপেক্ষা করে রাজপথে আন্দোলন সংগ্রাম করছেন। এখনো দেশের স্বার্থ রক্ষার আন্দোলন থেকে কখনো পিছপা হচ্ছেন না। যিনি এখন নতুন প্রজন্মের জন্য দৃষ্টান্ত স্থাপন করা নেতা হিসেবে সারাদেশে খ্যাতি ছড়িয়েছেন।তার উপর সবশেষ অমানবিক নির্যাতন করার পরেও অন্যায়ের সাথে আপোষ করেননি। বিচক্ষণতার সাথে দেশের স্বার্থ রক্ষার আন্দোলনে আপোষহীন ভূমিকার অগ্রদূত হিসেবে পরিচিত ভিপি নুরুল হক নুর। এমনসব দৃষ্টান্ত আমাকে তার দলে যোগ দেওয়ার জন্য অনুপ্রাণিত করেছে। তাই আজকে ভিপি নুরুল হক নুরের হাতে হাত রেখে গণঅধিকার পরিষদে আনুষ্ঠানিকভাবে যোগ দিলাম।




