এটিএন বাংলার প্রতিনিধি সাংবাদিক জাহিদ রিপনের মৃত্যুতে বিএনপি নেতা মোশাররফ হোসেনের গভীর শোক প্রকাশ

রাসেল মোল্লাঃ এটিএন বাংলা ও এটিএন নিউজের পটুয়াখালী জেলা প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল সাগরকন্যা সম্পাদক জাহিদ রিপন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মিরপুর ইসলামী ব্যাংক কার্ডিয়াক হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার রাত ৭টায় তিনি ইন্তেকাল করেছেন। এসময় সাথে থাকা তার ছোট ভাই আরিফ সুমন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। গুণী সাংবাদিক জাহিদ রিপনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ১১৪ পটুয়াখালী ৪ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এবিএম মোশারফ হোসেন।

তিনি এক শোক বার্তায় বলেন, জাহিদ জীবন ছিলেন উপকূল সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র । তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি পরিবার গভীর শোকাহত। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন আমিন। সাংবাদিক জাহিদ রিপনের মৃত্যুর খবরে কলাপাড়া গণমাধ্যমকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে ।

জাহিদ রিপনের ছোট ভাই আমার দেশ পত্রিকা কলাপাড়া উপজেলা প্রতিনিধি আরিফ সুমন জানান, বুধবার আকস্মিক অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। রাজধানীর মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে তাকে ভর্তি করা হলে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তার অবস্থার অবনতি ঘটলে দ্রূত লাইফ সাপোর্টে নেওয়া হয়। সর্বশেষ রাত ৭টায় সাংবাদিক জাহিদ রিপনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *