দুই বছর স্কুলে অনুপস্থিত, বেতন নিচ্ছেন শিক্ষিকা নাহিয়ান বিনতে ইউসুফ

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় ১৫৯ নম্বর পাঞ্জুপাড়া (কুয়াকাটা) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাহিয়ান বিনতে ইউসুফের বিরুদ্ধে প্রায় দুই বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। একই সময়ে তিনি নিয়মিত বেতন-ভাতা গ্রহণ করছেন বলেও অভিযোগ করেছেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. বাবুল হাওলাদার। দীর্ঘদিন একজন শিক্ষক অনুপস্থিত থাকায় বিদ্যালয়ে শিক্ষক সংকট তৈরি হয়ে পাঠদান কার্যক্রম […]

কলাপাড়ায় আন্দোলনরত শ্রমিকদের উপর যুবদল সভাপতি তপনের নেতৃত্বে হামলা, আহত-১২

রাসেল মোল্লা, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের উপর ইউনিয়ন যুবদল সভাপতির নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। এতে নৌযান শ্রমিক ইউনিয়নের অন্তত: ১২ সদস্য আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত রেজাউল প্যাদা (৪০), হীরন প্যাদা (৩৫), ইমাম প্যাদা (৩০), খোকন (২৫) ও হাসান (২০) নামের ৫ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা […]

বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই: ইসলামি বক্তা মিছবাহ

রাসেল মোল্লা, কলাপাড়াঃ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ৯টি বিয়ের অভিযোগ মিথ্যা দাবি করে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন ইসলামি বক্তা হাবিবুর রহমান মিছবাহ। তিনি ‘মুবাহালা’র (সত্য-মিথ্যার চূড়ান্ত ফয়সালায় অভিশাপের শপথ) মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেন। ২২ আগস্ট রাত সোয়া ১০টায় নিজের ভেরিফায়েড আইডিতে এ বিষয়ে একটি পোস্ট করেন। হাবিবুর রহমান মিছবাহ লিখেছেন, ‘পবিত্র কোরআনে ঘোষিত লানতের শপথ। এই […]

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সোহানুর রহমান সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

রাসেল মোল্লাঃ  কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহানুর রহমান সুমন এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ১৯ আগস্ট বুধবার কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন বাদল মৃধা ও সদস্য সচিব ঢালী মো. রুহুল আমিন অভির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। জানা গেছে চলতি বছরের মার্চ মাসের এক তারিখ দলীয় কয়েকজন […]

কলাপাড়ায় বিদ্যুতের খুঁটি বসানোর অজুহাতে অর্থ আদায়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ায় বিদ্যুতের খুটি বসানোর অজুহাতে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে মিঠাগঞ্জ ইউনিয়ন যুবদল সভাপতি রিয়াজ সিকদারের বিরুদ্ধে। ওই ইউনিয়নের ইসলামপুর ও দক্ষিণ চরপাড়া গ্রামে এমন ঘটনাটি ঘটেছে। প্রায় অর্ধশতাধিক গ্রাহকের কাছ থেকে প্রতিজনে দুই হাজার টাকা চাঁদা আদায় করার বিষয় কান্নাভেজা কন্ঠে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। জানা যায়, বর্তমান সময়ে এসেও […]

কলাপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত

রাসেল মোল্লাঃ “ রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ পালন করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এর উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে। উপজেলা দরবার হল […]

পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে চায় এলাকাবাসী

রাসেল মোল্লা, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া, মহিপুর, কুয়াকাটা, রাঙ্গাবালী উপকূলের টেকসই উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে ‘এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে’ উপকূলের লাখো মানুষের দাবী। আর এ দাবী নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া থেকে চায়ের ষ্টল। মন্ত্রী পরিষদের সম্প্রসারন ও রদবদলে এ দাবী তৃনমূল জনপদের লাখো মানুষের। উপকূলের প্রান্তিক কৃষক, জেলে সহ নানান শ্রেনী পেশার মানুষ অর্ধ লক্ষ […]

কলাপাড়ায় মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, গুলিবিদ্ধ ১

রাসেল মোল্লা, কালপাড়া, পটুয়াখালী, প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ওই ব্যাক্তির নাম মাহিন।ঘটনাটি শুক্রবার (১৪ আগষ্ট) ভোররাত তিনটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতরা ওই প্রবাসীর ছেলে নাইমের (২২) পায়ে গুলি করে। এছাড়া তার পুত্রবধু রেজবি (১৮) ও স্ত্রী রুমা বেগমের (৪০) হাত […]

কুয়াকাটাকে ‘শূন্য বর্জ্য নগরী’তে রূপান্তরের উদ্যোগ

রাসেল মোল্লাঃ পর্যটননগরী কুয়াকাটাকে ধীরে ধীরে ‘শূন্য বর্জ্য নগরীতে’ রূপান্তরের লক্ষ্যে জৈব বর্জ্য থেকে কম্পোস্ট সার উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী কেন্দ্রটির উদ্বোধন করেন। কুয়াকাটা পৌরসভার মালিকানাধীন জমিতে গ্রামবাংলা উন্নয়ন কমিটি ও এসএসডিপির উদ্যোগে এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইনসিনারেশন অল্টারনেটিভসের সহযোগিতায় […]

কলাপাড়ায় এক শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় ডালবুগঞ্জ ইউনিয়নের ১০৭ নং বরকোতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক “মোঃ কামরুল হাসান ওরফে লিটন মৃধার” অনিয়ম ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) বেলা ১১ টায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহিপুর সদর থানার […]