সাম্প্রতিক সময়ের রাজনৈতিক বাস্তবতা আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে—রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা, ভারসাম্য ও স্থিতিশীলতা কতটা জরুরি। রাজনৈতিক অস্থিরতা, সংঘাত এবং অনিশ্চয়তা যখন সমাজের নানা স্তরে প্রভাব ফেলে, তখন তার অভিঘাত সবচেয়ে বেশি পড়ে সাধারণ মানুষের জীবনে। এমন পরিস্থিতি আমাদের ভাবতে বাধ্য করে—রাষ্ট্রীয় কাঠামো কতটা কার্যকর, এবং সেটিকে আরও শক্তিশালী করার সুযোগ কোথায়। এই […]
সম্পাদকীয়
সম্পাদকীয়
প্রবাসীর ভোট, প্রতিশ্রুতির রাজনীতি ও বাস্তবতা
জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের অবদান যেমন অপরিসীম, তেমনি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণেও প্রবাসীদের ভোট একটি শক্তিশালী প্রভাব ফেলতে পারে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো—নির্বাচনের আগে প্রতিশ্রুতির ফুলঝুরি থাকলেও নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি অনেক সময় বাস্তবায়নের আলো দেখে না। এ কারণে প্রবাসীদের উচিত আবেগ বা দলীয় আনুগত্যের বাইরে […]
শুভ ইংরেজি নববর্ষ: সুখ ও সমৃদ্ধি কামনা করি সকল পটুয়াখালীবাসীর জন্য
মহাকালের আবর্তে বিলীন হতে যাচ্ছে ২০২৫ সাল। এ বছরের সকল দুঃখ-বেদনা ভুলে মধ্যরাতে বিশ্বের সাথে বাংলাদেশও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নতুন আশা নিয়ে বরণ করছে ২০২৬ সালকে। বিশ্বজুড়ে এবারও কোটি কোটি মানুষ নতুন বছরকে স্বাগত জানিয়েছে। নববর্ষ মানেই সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন […]
সত্য ও সাহসী সাংবাদিকতার দুই বছর: পটুয়াখালী টাইমস আজ তৃতীয় বর্ষে
‘সত্য প্রকাশে আমরা কারো সাথে আপোষ করি না’ এই স্লোগানকে বুকে ধারণ করে দ্বীপ্ত-যৌবনের তুঙ্গ-তরঙ্গে তৃতীয় বছর স্পর্শ করলো ‘পটুয়াখালী টাইমস’।এর ত্যাগী ও আত্মনিবেদিত সংবাদকর্মীগণ উচ্চারণ করেছেন পেশাগত নৈপূণ্য ও দায়িত্বশীলতার দীপ্ত শপথ এবং চলমান সময়ের প্রতিটি ঘটনা পাঠকের সামনে তুলে ধরার চ্যালেঞ্জিং প্রত্যয়।তাই দুই বছরেই দেশ ও প্রবাসে অগণিত পাঠকের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত ‘পটুয়াখালী […]
আপসহীন নেতৃত্ব, সংগ্রাম ও আত্মত্যাগের এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের পরিসমাপ্তি
মোহাম্মাদ নুরুজ্জামানঃ একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের সমাপ্তির মধ্য দিয়ে ইতিহাস আজ আরও এক মহান অধ্যায়কে গভীর শ্রদ্ধা ও ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছে। বাংলাদেশের রাজনীতির আকাশে যিনি দীর্ঘদিন দৃঢ় অবস্থান নিয়ে নেতৃত্ব দিয়েছেন, যিনি সংকটের সময় সাহসিকতার প্রতীক হয়ে উঠেছিলেন—তিনি হলেন বেগম খালেদা জিয়া। তাঁর প্রস্থান কেবল একজন ব্যক্তির বিদায় নয়, এটি একটি যুগের অবসান, একটি রাজনৈতিক […]
মহান বিজয় দিবস উপলক্ষে ‘পটুয়াখালী টাইমস’-এর পক্ষ থেকে জানাই বিজয়ের চিরন্তন অভিনন্দন
আজ ১৬ ডিসেম্বর—মহান বিজয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এটি কেবল একটি তারিখ নয়; এটি রক্ত, অশ্রু, ত্যাগ ও অদম্য সাহসের এক চিরন্তন প্রতীক। দীর্ঘ নয় মাসের ভয়াবহ যুদ্ধ, অগণিত প্রাণের বিসর্জন আর সীমাহীন বেদনার পর ১৯৭১ সালের এই দিনে বাংলার মানুষ প্রথমবারের মতো স্বাধীনতার নির্মল বাতাসে নিশ্বাস নিয়েছিল। এই দিনটি আমাদের অস্তিত্বের ঘোষণা। পরাধীনতার কালো […]
জাতির অভিন্ন প্রার্থনা—সুস্থ হয়ে ফিরে আসুন খালেদা জিয়া
মোহাম্মাদ নুরুজ্জামানঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেক উত্থান-পতন, সংগ্রাম ও পরিবর্তনের অধ্যায় রয়েছে। সেই দীর্ঘ যাত্রাপথে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে অস্বীকার করার উপায় নেই। তিন দশকের বেশি সময় দেশের রাজনীতিতে সক্রিয় থাকা এই নেত্রী আজ গুরুতর শারীরিক জটিলতায় ভুগছেন। তাঁর অসুস্থতা রাজনৈতিক সমীকরণ ছাড়িয়ে এখন হয়ে উঠেছে সর্বজনীন মানবিক উদ্বেগ। স্বাস্থ্যগত […]
জাতীয়তাবাদী রাজনীতি ও খালেদা জিয়া
ডা. ওয়াজেদ খানঃ বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন। কোটি কোটি মানুষের প্রাণপ্রিয় এই নেত্রী আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দীর্ঘস্থায়ী শারীরিক অসুস্থতা তাকে ঠেলে নিয়ে যাচ্ছে মৃত্যুর মোহনায়। তিনি এখন নিউমোনিয়ায় আক্রান্ত। তার অবস্থা মুমূর্ষু। তিনি আজ বড় বেশি অসহায়। অসুখ মানেই সুখ নেই। তার অসুখ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় প্রহর কাটছে […]
তারেক রহমানের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
আনোয়ার হোসেইন মঞ্জুঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার-পারসন তারেক রহমান যুক্তরাজ্যে যাওয়ার পর রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন বলে জানা গেলেও বর্তমানে তিনি কোন স্ট্যাটাসে সেখানে আছেন, তা তার পরিবারের বাইরে তেমন কেউ জানেন বলে মনে হয় ন। তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণ করে ওই দেশের পাসপোর্ট গ্রহণ করেছেন কিনা, সে সম্পর্কেও বিএনপি অথবা ভারপ্রাপ্ত চেয়ারপারসনের কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। […]
একুশে ফেব্রুয়ারি আমাদের সকলের ঐক্যের প্রতীক
সম্পাদকীয়ঃ আজ ২১ ফেব্রুয়ারি, রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের ইতিহাসে এ দিনটি একই সাথে শোকাবহ ও গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত দিন। ১৯৫২ সালের এ দিনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলি বর্ষণে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরো অনেকে। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য […]









