লাইফস্টাইল

রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের পর বাবা-ছেলের মরদেহ উদ্ধার

রাসেল মোল্লা কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ার রাঙ্গাবালী উপকূলে মাছ ধরতে গিয়ে সাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে ট্রলার থেকে বাবার ও শুক্রবার ভোরবেলা ডুবচর থেকে ছেলের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন—মো. শামীম জোমাদ্দার (৩৪) ও কিশোর সিয়াম জোমাদ্দার (১১)। তারা দুজনই সম্পর্কে বাবা-ছেলে। […]

জমে উঠেছে কলাপাড়ায় পুরোনো শীতবস্ত্রের বাজার

রাসেল মোল্লা, কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় কয়েক দিন ধরে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। শীত নিবারণের আশায় গরম কাপড়ের দোকানে ভিড় করছেন সব শ্রেণির মানুষ। ফলে জমে উঠেছে পৌর শহরের মিনি সুপার মার্কেটের গরম কাপড়ের ব্যবসা। নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষরা ছুটে যাচ্ছেন পুরোনো শীতবস্ত্রের বাজারে। মঙ্গলবার সাপ্তাহিক বাজারের দিনে ক্রেতাদের উপস্থিতি ছিল বেশ […]

সিয়াম, উপবাস, ফাস্টিং, অনশন ও অটোফেজিতে ধর্মীয় পূণ্য থেকে বৈজ্ঞানিক সুফল

মানুষ যুগ যুগ ধরে ধর্মীয়ভাবে উপবাস পালন করে।হিন্দু বা বৌদ্ধরা না খেয়ে থাকলে তাকে বলা হয় ‘উপবাস’।মুসলিমরা রমযানে না খেয়ে থাকাকে বলেন ‘সিয়াম’।খ্রিস্টানদের ভাষায় না খেয়ে থাকা হলো ‘ফাস্টিং’।বিপ্লবীরা দাবি আদায়ের জন্য না খেয়ে থাকেন, সেটি ‘অনশন’।কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ভাষায় উপবাস করলে যেই প্রক্রিয়া শরীরে সক্রিয় হয়, তাকে বলা হয় ‘অটোফেজি’ (Autophagy)। ২০১৬ সালে নোবেল […]

আধুনিক ও সুন্দর কুয়াকাটা গড়তে পৌর প্রশাসক ইয়াসীন সাদেকের সৌন্দর্য্যবর্ধন কর্মসূচি

রাসেল মোল্লাঃ পর্যটন নগরী কুয়াকাটাকে সবুজ ও মনোরম রাখার লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে চলছে ব্যাপক সৌন্দর্য্যবর্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি। রবিবার (২৬ অক্টোবর) সকাল থেকে কুয়াকাটা চৌরাস্তা এলাকায় পৌরসভার কর্মীরা বিভিন্ন সৌন্দর্য্যবর্ধক বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। এসময় পৌর প্রশাসক ও কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক উপস্থিত থেকে কর্মসূচির তত্ত্বাবধান ও নেতৃত্ব দেন। স্থানীয় […]

কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ২৬ জেলেকে অর্থদণ্ড

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় মা ইলিশ রক্ষার অভিযানের শেষ দিনে সাড়ে ৮ হাজার মিটার জাল ও ২ মন ইলিশসহ ২৬ জেলে আটক করেছে উপজেলা প্রশাসন। গতকাল রাত এগারোটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত আন্ধারমানিক ও রাবনাবাদ নদী মোহনায় উপেজলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে শনিবার সকালে কলাপাড়া লঞ্চঘাট এলাকায় […]

মহিপুরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর মহিপুরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে মহিপুর থানা সদরে এ কার্যক্রমের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। উদ্বোধনের পর মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়ন ও কুয়াকাটা পৌরসভার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ […]

পরিচ্ছন্ন ও অতিথিপরায়ণ কুয়াকাটা গড়তে রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কলাপাড়া প্রতিনিধিঃ পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও পর্যটকবান্ধব সেবা নিশ্চিত করতে পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় রেস্তোরাঁ কর্মীদের দক্ষতা বৃদ্ধিমূলক একদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে কুয়াকাটা পৌরসভা মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে কুয়াকাটা পৌরসভা। কর্মশালায় কুয়াকাটার বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁর ব্যবস্থাপক, বাবুর্চি, ওয়েটারসহ সেবা খাতের শতাধিক কর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা সহকারী […]

সমুদ্রের টানে, বনের ছায়ায়; ঘুরে আসুন কুয়াকাটা থেকে সুন্দরবনের ১৫ সৈকত!

প্রকৃতি যেন তার সবটুকু দিয়ে সাজিয়েছে দক্ষিণ উপকূল। যদিও এর মধ্যে শুধু কুয়াকাটাকেই চেনে সবাই। কিন্তু এই কুয়াকাটা ছাড়াও বরিশাল, পটুয়াখালী, বরগুনায় রয়েছে আরও চৌদ্দটি সমুদ্রসৈকত। যার কয়েকটির সঙ্গে আছে সংরক্ষিত বনাঞ্চল আর কয়েকটি নদীর মোহনা। এতগুলো সৈকতই শুধু নয়, কুয়াকাটা ঘুরতে আসা পর্যটক চাইলেই দেখে আসতে পারেন সুন্দরবন। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, শুধু দক্ষিণ উপকূল […]

কলাপাড়ায় নানা আয়োজনে বিশ্ব নদী দিবস পালন

কলাপাড়া প্রতিনিধিঃ ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিকসহ সকল নদীর সীমানা চিহ্নিত করা, দখল-দূষণ বন্ধের দাবিতে ‘আমাদের নদী-আমাদের অস্তিত্ব’ স্লোগানের মধ্য দিয়ে কলাপাড়ায় বিশ্ব নদী দিবস-২০২৫ পালন করা হয়েছে। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) শেষ বিকালে এ উপলক্ষ্যে আন্ধার মানিক নদী তীরে মানববন্ধন করা হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ, আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া […]

কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

রাসেল মোল্লাঃ “টেকসই উন্নয়নে পর্যটন” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কুয়াকাটা পৌরসভা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সৈকত এলাকা অতিক্রম করে পর্যটন হলিডে হোমসে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। র‍্যালীতে রাজনৈতিক […]