পটুয়াখালী-১ আসনে বিপুল ভোটে বিজয়ী আলতাফ হোসেন চৌধুরী

শামসুল হক, (মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ পটুয়াখালী-১ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন  চৌধুরী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়। ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৯০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ  প্রার্থী মোঃ ফিরোজ আলম  পেয়েছেন ৫৭ হাজার […]

ভোটের লড়াই সামনে রেখে মির্জাগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি (মির্জাগঞ্জ) পটুয়াখালী: পটুয়াখালীর মির্জাগঞ্জে পটুয়াখালী ১ আসনের ধানের শেষ প্রতীকের প্রার্থীর এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্যোগে সুবিদখালী রহমান ইসহাক মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী ১ আসনের ধানের শেষ প্রতীকের প্রার্থী ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন […]

পটুয়াখালী-১ আসনে আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী

রাসেল মোল্লা, স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী শহিদুল ইসলাম ফাহিম। সোমবার সকালে পটুয়াখালী শহরের শের-ই-বাংলা সড়কে আলতাফ হোসেন চৌধুরীর বাসভবন সুরাইয়া ভিলায় আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে শহিদুল […]

তারেক রহমানের হাতে আরও অনেক চমক আছে- আলতাফ হোসেন চৌধুরী

রাসেল মোল্লাঃ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী পটুয়াখালী–১ আসনের বিএনপির প্রার্থী কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল ( অবঃ) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, দলের প্রধান তারেক রহমানের হাতে এখনো অনেক চমক আছে। একটা দেশ যতই ছোট হোক, একটা সরকার যতই দুর্বল হোক, তারপরও তারা হাজার হাজার লোককে প্রোভাইড করতে পারে—সেই ফেসিলিটি দেশের হাতে থাকে। এগুলো […]

পটুয়াখালীতে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজে নৌবাহিনীর নবীন নাবিকদের প্রশিক্ষণ সমাপনী

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। মনোমুগ্ধকর শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে সমাপ্ত হলো বাংলাদেশ নৌবাহিনীর বি/২০২৫ ব্যাচের নবীন নাবিকদের বুটক্যাম্প প্রশিক্ষণ। সোমবার সকাল ১০টায় পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত বর্ণাঢ্য কুচকাওয়াজে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে […]

রবিবার পটুয়াখালী সফরে আসছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী

রাসেল মোল্লাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী আজ রবিবার পটুয়াখালী সফরে আসছেন। তার এই সফরে  তিনি পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাইতে এক অসহায় পরিবারের জন্য মানবিক সহায়তা নিয়ে হাজির হবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে  এ সহযোগীতা করার কথা রয়েছে। পটুয়াখালী জেলা যুবদলের সাবেক […]

বিএনপির মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত আলতাফ হোসেন চৌধুরীর কর্মী-সমর্থকেরা

পটুয়াখালী-১, সদর, মির্জাগঞ্জ ও দুমকী আসনে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বিএনপির মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। এসময় আনন্দ মিছিল করেছে কর্মী-সমর্থকেরা। ঢোল পিটিয়ে আনন্দ মিছিলে যোগ দেন সমর্থকেরা। এসময় জনাব আলতাফ হোসেন চৌধুরীর কর্মী-সমর্থকেরা বলেন, যোগ্য নেতৃত্ব বাছাইয়ের মাধ্যমে দল এই আসন সুনিশ্চিত করেছে। সবাইকে একযোগে কাজ করার আহ্বানও জানায় তারা। উল্লেখ্য, […]

আবারও পটুয়াখালী-১ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের একক প্রার্থী নির্ধারণ করেছে বিএনপি। তালিকা যাচাই-বাছাই ও আলোচনা শেষে প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী দিচ্ছে দলটি। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থী তালিকা […]

আজ পটুয়াখালী সফরে আসছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী

রাসেল মোল্লাঃ আজ( ১লা নভেম্বর) শনিবার পটুয়াখালীতে রাজনৈতিক সফরে আসছেন পটুয়াখালী-১ আসনের ধানের শীষ প্রতিকের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র)–এর ভাইস-চেয়ারম্যান ও সাবেক বিমান বাহিনীর প্রধান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী পটুয়াখালী জেলা বিএনপি’র সাবেক সভাপতি এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। সূত্রে জানা যায় শনিবার সকালে তার ঢাকার গুলশানের বাসভবন […]

সমুদ্রের টানে, বনের ছায়ায়; ঘুরে আসুন কুয়াকাটা থেকে সুন্দরবনের ১৫ সৈকত!

প্রকৃতি যেন তার সবটুকু দিয়ে সাজিয়েছে দক্ষিণ উপকূল। যদিও এর মধ্যে শুধু কুয়াকাটাকেই চেনে সবাই। কিন্তু এই কুয়াকাটা ছাড়াও বরিশাল, পটুয়াখালী, বরগুনায় রয়েছে আরও চৌদ্দটি সমুদ্রসৈকত। যার কয়েকটির সঙ্গে আছে সংরক্ষিত বনাঞ্চল আর কয়েকটি নদীর মোহনা। এতগুলো সৈকতই শুধু নয়, কুয়াকাটা ঘুরতে আসা পর্যটক চাইলেই দেখে আসতে পারেন সুন্দরবন। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, শুধু দক্ষিণ উপকূল […]