হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, আইয়ামে জাহেলিয়াতের পর ‘আওয়ামী জাহেলিয়াত’ স্মরণীয় হয়ে থাকবে। আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন হেফাজতের কর্মীরা। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হেফাজতের যশোর জেলা শাখা আয়োজিত শানে রেসালাত সম্মেলনে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, শাপলা চত্বরে অসংখ্য নেতাকর্মীকে হত্যা […]
ধর্ম ও জীবন
ধর্ম ও জীবন
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আস-সুন্নাহর ৭১ কোটি টাকার পুনর্বাসন কার্যক্রম শুরু
বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চল ফেনীতে ৪২ হাজার আবেদনকারীর মধ্যে যাচাই-বাছাই করে ১০ হাজার পরিবারকে ৭১ কোটি টাকার পুনর্বাসনের কার্যক্রম শুরু করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সোমবার (২১ অক্টোবর) আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে এই উদ্বোধন করেন। আহমদুল্লাহ বলেন, আমরা আস-সুন্নাহ ফাউন্ডেশনের বন্যা, ত্রাণ ও পুনর্বাসনের যে মেগা প্রজেক্টের ঘোষণা দিয়েছিলাম তার বড় […]
গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি হেফাজতে ইসলামের
৭ মার্চ ও ১৫ আগস্ট দিবস বাতিলকে স্বাগত জানিয়ে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান সংবাদমাধ্যমে আজ মঙ্গলবার (২২ অক্টোবর) এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, বর্তমান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু সাবেক অবৈধ প্রধানমন্ত্রীর কথিত পদত্যাগপত্রের প্রাপ্তি আগে রাষ্ট্রীয় […]
ইসলামের আদর্শ ও চেতনা বিকাশে ইসলামী বইয়ের বিকল্প নেই: ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামের আদর্শ ও চেতনা বিকাশে ইসলামী বইয়ের বিকল্প নেই। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামী বইমেলা- ২০২৪’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, বই মানুষের চরিত্র ও জীবন গঠনে ভূমিকা রাখে। একটি আদর্শিক জীবন গঠনে ইসলামী বইয়ের […]
বরিশালে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে তারুণ্য সেমিনার অনুষ্ঠিত
বরিশালের সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে তরুণদের করণীয় শীর্ষক তারুণ্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে বরিশালের বান্দ রোডস্থ শিল্পকলা একাডেমীতে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও গবেষক মাওলানা মুসা আল-হাফিজ, লেখক ও অনলাইন এক্টিভিস্ট মাওলানা রুহুল আমীন (সাইমুম সাদী), ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, ইসলামিক স্কলার গাজী […]
বায়তুল মোকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আলোচিত খতিব পদে নিয়োগ পেয়েছেন দেশবরেণ্য ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ আল্লামা মুফতি আবদুল মালেক (হাফি)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায় থেকে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, মুফতি আবদুল মালেক দেশ-বিদেশের […]
ফাতেহা-ই-ইয়াজদাহম আজ
আজ আরবি ক্যালেন্ডারে ১১ রবিউস সানি ফাতেহা-ই-ইয়াজদাহম। ‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারো। ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে রবিউস সানি মাসের এগারো-এর ফাতেহা শরিফকে বোঝায়। হিজরি ৫৬১ সালের এ দিন বিখ্যাত ইসলাম প্রচারক ও সাধক হজরত আবদুল কাদের জিলানি (রহ.) মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর দিনটিকেই ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ হিসেবে পালন করা হয়। ফাতেহা-ই-ইয়াজদাহম মুসলিম ধর্মীয় সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যা […]
হজের নিবন্ধন শেষ করতে হবে ২৩ অক্টোবরের মধ্যে
হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন আগামী ২৩ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ এ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়, সৌদি সরকার ঘোষিত রোডম্যাপ অনুসারে মিনা ও আরাফায় তাঁবু নির্ধারণ ও সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদন কার্যক্রম ২৩ অক্টোবর থেকে শুরু হবে। তাঁবু বরাদ্দের ক্ষেত্রে ‘আগে আসলে আগে পাবেন’ নীতি অনুসরণ […]
হাসিনা তার পিতা হত্যার প্রতিশোধের রাজনীতি করেছেন : মাওলানা মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছন, শেখ হাসিনা কখনো দেশের মানুষের জন্য রাজনীতি করেননি। তিনি তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাজনীতি করেছেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, তিনি ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন। শুক্রবার (১১ অক্টোবর) বিকালে শরীয়তপুরের জাজিরার কাজিরহাটের আব্দুর রাজ্জাক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে তিনি এসব […]
জিজ্ঞাসাবাদ শেষে আজহারীকে ছেড়ে দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ
জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারীকে মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে ইমিগ্রেশন পুলিশ ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে আজহারীকে দেশটিতে প্রবেশ করতে দেয় মালয় ইমিগ্রেশন পুলিশ। এর আগে দেশটিতে প্রবেশকালে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের জেরার মুখে পড়েন মিজানুর রহমান আজহারী। তাকে আলাদা কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে কেন […]










