দেশজুড়ে

আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। সোমবার (১ জুন) বিকেল সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রবীণ এই আওয়ামী লীগ নেতা। ৬৯’এর গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন […]

পর্যটকশূন্য কুয়াকাটা; মন্দায় পর্যটন খাত

পটুয়াখালীর কুয়াকাটায় ঈদের ছুটিতেও দেখা মিলছে না কাঙ্ক্ষিত পর্যটকের। প্রতিবছর ঈদকে কেন্দ্র করে পর্যটকের ঢলে মুখর থাকে সৈকত এলাকা। হোটেল-মোটেলগুলোতে পাওয়া যায় না কক্ষ। তবে চলতি বছর চিত্র সম্পূর্ণ ভিন্ন। ঈদের দ্বিতীয় দিন ও সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হওয়া সত্ত্বেও পর্যটকের উপস্থিতি ছিল অনেকটাই কম। এতে হতাশ হয়ে পড়েছেন হোটেল মালিক, ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট […]

কলাপাড়ায় মাদক ও অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা কর্মসূচি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নের মাদক ও অপরাধ দমনের লক্ষ্যে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে চম্পাপুর ইউনিয়নের সচেতন নাগরিক ও ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন চম্পাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সৌরভ আহমেদ শুভ। উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, সদস্য সচিব আমীরুল […]

মির্জাগঞ্জে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

উপজেলা প্রতিনিধি ( মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে তিন ভাইয়ের তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে বসত ঘরে থাকা মালামালসহ প্রায় ১০ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি  হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নতুন শ্রীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পুড়ে যাওয়া বসতঘরের মালিকের নাম মো. গফফার আকন,খলিল আকন ও রুস্তুম আকন। সম্পর্কে তারা তিন ভাই। […]

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা; এলাকায় শোক ও ক্ষোভ

বরিশাল সদর উপজেলায় এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী (৬০) উত্তর কড়াপুর গ্রামের মৃত নজির চৌধুরীর ছেলে। তিনি স্থানীয়ভাবে বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। বুধবার ১৮ ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ-এর […]

দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি, অশ্রুসিক্ত বিদায় অধ্যক্ষের

উপজেলা প্রতিনিধি (মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ চাকরি জীবন থেকে অবসর নিচ্ছেন প্রিয় শিক্ষক- এমন খবরে বিদ্যালয়ে ছুটে আসেন সাবেক শিক্ষার্থীরা। সৃষ্টি হয় আবেগঘন এক পরিবেশ। বিদায় বেলায় সাবেক, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আখতার হোসেন চৌধুরী মেমোরিয়াল  কলেজের অধ্যক্ষ গাজী মো.বজলুর রহমান। গতকাল বৃহস্পতিবার অধ্যক্ষের অবসরগ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা […]

মির্জাগঞ্জে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী): পটুয়াখালীর মির্জাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে বরিশাল সিটি কর্পোরেশনের রুপাতলী নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আওয়ামীলীগ নেতার নাম মো.শামীম মৃধা (৫২)। তিনি মাধবখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ও উপজেলার রামপুর গ্রামের আব্দুল আজিজ মৃধার ছেলে। পুলিশ জানায়,আওয়ামী লীগ নেতা শামীম মৃধার নামে মির্জাগঞ্জ […]

মির্জাগঞ্জে খালেদা জিয়া এবং ওসমান হাদির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি,মির্জাগঞ্জ (পটুয়াখালী)।। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মির্জাগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে উপজেলার মাধবখালী ইউনিয়ন বিএনপি ও স্থানীয় সুশীল সমাজের উদ্যোগে নিউমার্কেট বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি  শাহীন […]

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মির্জাগঞ্জে মিলাদ মাহফিল

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী) পটুয়াখালীর মির্জাগঞ্জে মাধবখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে উপজেলার কাঁঠালতলী চৌধুরী বাড়িতে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পটুয়াখালী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান […]

মির্জাগঞ্জে আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে লিফলেট বিতরণ

উপজেলা প্রতিনিধি,মির্জাগঞ্জ (পটুয়াখালী): পটুয়াখালী -১( সদর,মির্জাগঞ্জ ও দুমকি) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে ধানের শীষ প্রতীকের লিফট বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার মাধবখালী ইউনিয়নের নিউমার্কেট ও মুন্সিরহাট বাজারে এ লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি […]