বিএনপির জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে কাজ না করায় পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা (পটুয়াখালী-৩ আসন) উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে ওই দুই উপজেলার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি […]
গলাচিপা
গলাচিপা-দশমিনা আসনে রহস্য: নুর, রনি, মামুন নাকি শিপলু—কার হাতে যাচ্ছে মনোনয়ন?
রাসেল মোল্লাঃ আওয়ামী লীগ শাসন আমলের ষোলো বছরেও এতটা নিস্তব্ধ হয়নি পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির নেতাকর্মীরা। ফ্যাসিস্ট সরকারের দাপট আর পুলিশ-প্রশাসনের রক্তচক্ষু কখনো দমাতে পারেনি তাদের। কিন্তু কেন্দ্রের এক সিদ্ধান্তে দমে গেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। হঠাৎ করেই উপকূলীয় এ জনপদের রাজনীতিতে যেন সুনসান নীরবতা। রাগ, ক্ষোভ আর অভিমানে নেতাকর্মীরা মনমরা হয়ে ঘরমুখি হচ্ছেন। […]
অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি পটুয়াখালী; ঘুরে আসুন শীতের ছুটিতে
অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি পটুয়াখালী। এই জেলা ভ্রমণের কথা বললে সবার মনে কুয়াকাটা সমুদ্র সৈকতের নাম আগে আসে। কিন্তু এটি ছাড়াও পটুয়াখালীতে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান। এই শীতে যদি পটুয়াখালী যাওয়ার পরিকল্পনা থাকে তবে এই স্থানগুলো ঘুরে আসতে পারেন। কুয়াকাটা সমুদ্র সৈকত শুভ্র নীল আকাশ, পরিচ্ছন্ন বেলাভূমি, মোহনীয় সৌন্দর্যের এক সমুদ্র সৈকত কুয়াকাটা। […]
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটি ঘোষণা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হলো। পদাধিকার বলে সংগঠনটির আহ্বায়ক, সদস্য সচিব, মূখ্য সংগঠক ও মুখপাত্র […]
পটুয়াখালী-৩ আসনে ভিপি নুরকে সহযোগিতার নির্দেশ বিএনপির
গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হককে নুরকে তার সংসদীয় এলাকা পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করতে দলীয় নেতা–কর্মীদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। গত ২২ অক্টোবর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে এ নির্দেশনা দেয়া হয়। সোমবার (২৮ অক্টোবর) চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে […]





