রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের আন্ধারমানিক নদীর তীরে অবস্থিত হেলিপ্যাড মাঠকে অব্যবস্থাপনা থেকে বের করে একটি আধুনিক ও আকর্ষণীয় বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মাঠটিতে ৪০ লাখ টাকা ব্যয়ে একটি শিশু পার্ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। শনিবার […]
কলাপাড়া
কলাপাড়ায় দুঃস্থদের জন্য বিনামূল্যে চোখ পরীক্ষা ও ছানি অপারেশন
রাসেল মোল্লা, কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় প্রত্যন্ত অঞ্চলের দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র ছানি রোগীদের জন্য বিনামূল্যে চোখ পরীক্ষা ও ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ৪টা পর্যন্ত খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন বয়সী রোগীরা বিনামূল্যে চোখ পরীক্ষা করান। অনুষ্ঠানে প্রধান অতিথি […]
জমি-সংক্রান্ত অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদককে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের বিরুদ্ধে জমি-সংক্রান্ত একটি অভিযোগের বিষয়ে সাংগঠনিকভাবে লিখিত জবাব চেয়েছে পটুয়াখালী জেলা বিএনপি। আজ শনিবার পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্হেহাংশু সরকার কুট্রি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযোগের বিষয়ে লিখিত […]
কলাপাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ‘উৎপাদনশীলতা বাড়াই, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই প্রত্যয়কে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষি ও শিক্ষা ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে উৎপাদনশীলতার গুরুত্ব নিয়ে […]
কলাপাড়ায় নির্বাচিত জলাশয়ে পোনামাছ অবমুক্ত
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় নির্বাচিত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছ সংরক্ষণ এবং মৎস্যসম্পদের উন্নয়নের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) আয়োজিত মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। তিনি […]
সাশ্রয়ী মূল্যে ১,০৬০ টাকায় মাসিক বাজার, বাসন্তী মণ্ডল বিদ্যালয় মাঠে ক্রেতাদের ভিড়
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের লক্ষ্যে মাসিক বাজারের আয়োজন করা হয়েছে। শিকদার কর্পোরেশন ফুড অ্যান্ড বেভারেজ কোং-এর উদ্যোগে বুধবার সকালে নাচনাপাড়া বাসন্তী মণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মাসিক বাজার বসে। আয়োজকদের নির্ধারিত প্যাকেজে মাত্র ১ হাজার ৬০ টাকায় মোট ৯ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হচ্ছে। প্যাকেজে […]
ছাত্রদলের দুই নেতা বহিষ্কার, বিএনপির সাধারণ সম্পাদক চুন্নু বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া জনতার প্রশ্ন
রাসেল মোল্লা কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আমিরুল ইসলাম ফাহিম ও যুগ্ম আহ্বায়ক মাসুদ রানাকে সংগঠনের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সাংগঠনিক শাস্তির ক্ষেত্রে সমতা নিয়ে প্রশ্ন উঠেছে। ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এক বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের […]
উদ্বোধনের পর থেকেই আলোকসজ্জাহীন কলাপাড়ার শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতু, সৌরবাতি স্থাপনের দাবি
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আন্ধারমানিক নদীর ওপর নির্মিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতুতে জন্ম থেকে আলোর ব্যবস্থা না থাকায় রাতের বেলায় দুর্ভোগে পড়ছেন পথচারী ও যানবাহনের চালকেরা। গুরুত্বপূর্ণ এই সেতুতে দ্রুত সৌরবিদ্যুৎচালিত সড়কবাতি স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ৬৭৭ মিটার দীর্ঘ সেতুটি পায়রাবন্দর, বালিয়াতলী, দুলাস্বর ও টিয়াখালীসহ আশপাশের এলাকার মানুষের […]
শরতের শুভ্রতায় সেজেছে কলাপাড়ার পাদাবাড়ির কাশবন
রাসেল মোল্লা, কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তাপবিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন টিয়াখালী ইউনিয়নের সিক্স লেন এলাকার পাদাবাড়ি এলাকায় শরতের আগমনে কাশফুলের শুভ্রতায় সেজেছে বিস্তীর্ণ প্রান্তর। সাদা কাশফুলের দোল খাওয়া মনোমুগ্ধকর দৃশ্য প্রকৃতিপ্রেমীদের আকৃষ্ট করছে। শরতের নীল আকাশ, মৃদু বাতাস আর সারি সারি সাদা কাশফুল—সব মিলিয়ে পাদাবাড়ি এলাকার পরিবেশে তৈরি হয়েছে এক নান্দনিক আবহ। সিক্স লেন সড়কের পাশের […]
কলাপাড়ায় চার লেনের সেতু: পায়রা বন্দরের যোগাযোগে খুলছে নতুন সম্ভাবনার দুয়ার
রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর-সংলগ্ন আন্ধারমানিক নদীর ওপর নির্মাণাধীন চার লেনের সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে। গুরুত্বপূর্ণ এই সেতুটি চালু হলে পায়রা বন্দরের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থা এবং বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রায় ১ হাজার ১৮০ […]










