Blog

১০ মাসে মায়ের কাছে পূর্ণ কুরআন মুখস্ত করলেন মাত্র ৪ বছর বয়সের শিশু আহমাদ

মাত্র সাড়ে ৪ বছর বয়সে ১০ মাস সময়ে মায়ের কাছে কুরআন শরীফের হিফজ সম্পন্ন করেছেন ৪ বছর ৬ মাস ২৯ দিন বয়সি আহমাদ আবদুল্লাহ মাসুম। জানা গেছে হিফজের সময় কোরআনের বাংলা অর্থও শিখেছেন আহমাদ। শনিবার (১৮ জানুয়ারি) ঢাকার যাত্রাবাড়ির মাদরাসাতু উসওয়াতি ফাতিমাহ রাদিয়াল্লাহু আনহায় তার মায়ের কাছে হিফজ সম্পন্ন করেন আব্দুল্লাহ মাসুম। আহমাদ আবদুল্লাহ মাসুমের […]

বাউফলে অগ্নিকাণ্ডে আটটি বসতঘর ভস্মীভূত

পটুয়াখালীর বাউফলে আগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে এবং ২টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এতে পরিবারগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বগা ফেরিঘাট সংলগ্ন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানায়, প্রথমে স্থানীয় আতহার কাজীর […]

অটিস্টিক সেল’ ব্যবহার করে মানুষকে জোরপূর্বক চাঁদা দিতে বাধ্য করতেন পুতুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের অফিসের ঠিকানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে ফাউন্ডেশনের কর মওকুফসহ বিভিন্ন অর্থিক অনিয়মের নথি সংগ্রহ করতে দুদক জাতীয় রাজস্ব বোর্ডে অভিযান পরিচালনা করে। আজ বুধবার সকালে জাতীয় রাজস্ব বোর্ড ও সমাজ সেবা অধিদপ্তরের দেওয়া সূচনা ফাউন্ডেশনের ধানমন্ডির অফিসের ঠিকানায় […]

প্রতারণা মামলায় ইভ্যালির রাসেল-শামীমার ২ বছরের কারাদণ্ড

প্রতারণা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এ রায় দেন। দণ্ডের পাশাপাশি দুইজনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত মোহাম্মদ রাসেল […]

দেশের গণমাধ্যম বর্তমানে নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে: ড. ইউনূস

বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে যাচ্ছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। বুধবার (২৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতারা সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। এ সময় তাদের সাথে অর্থনীতি পুনর্গঠন, সম্পদ […]

কর্মস্থলে পুনর্বহাল চান শেখ হাসিনার আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা

বিগত স্বৈরাচারী সরকারের আমলে অবৈধভাবে চাকরিচ্যুত হওয়া পুলিশ সদস্যরা পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তাদের সঙ্গে এ কর্মসূচিতে যোগ দেন পরিবারের সদস্যরাও। বুধবার (২৯ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে পুলিশ হেডকোয়ার্টারের সামনে অবস্থান নেন তারা। জানান, অন্যায়ভাবে প্রায় ২২০০ পুলিশ সদস্যকে চাকুরিচ্যুত করে শেখ হাসিনা সরকার। এর মাধ্যমে পুলিশ বাহিনীর নিম্নপদস্থ কর্মচারীদের মনে চাকরি […]

ফেব্রুয়ারিতে বিজিবি-বিএসএফ ডিজি বৈঠক, গুরুত্ব পাবে সীমান্ত হত্যা ও অসম চুক্তি

আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি চারদিন ভারতের নয়াদিল্লিতে ৫৫তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, আসন্ন বৈঠকে বিএসএফের সীমান্ত হত্যা ও গুলি বন্ধের বিষয়ে গুরুত্ব দেয়া হবে। এছাড়া ভারতীয়রা ফেনসিডিলসহ মাদক […]

সেনাবাহিনী থেকে ‘ট্রান্সজেন্ডার মতাদর্শ’ বের করতে নির্বাহী আদেশ জারি ট্রাম্পের

আমেরিকায় বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী যোদ্ধা নিশ্চিত করতে দেশটির সামরিক বাহিনী থেকে ‘ট্রান্সজেন্ডার মতাদর্শ’ বের করে দিতে নতুন একটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) তিনি এই আদেশে স্বাক্ষর করেন বলে এক প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সোমবার রাতে ফ্লোরিডা থেকে এয়ারফোর্স ওয়ানে করে […]

রেলওয়ের স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার, ট্রেন চলাচল স্বাভাবিক

দাবি মেনে নেয়ার আশ্বাসে, কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন রেলের রানিং স্টাফরা। ভোর থেকেই শুরু হয়েছে রেল চলাচল। রাজশাহী থেকে সাগরদাঁড়ি এক্সপ্রেস ৬টা ১০ মিনিটে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বুধবার মধ্যরাতে, রেল উপদেষ্টার বাসভবনে হয় বৈঠক। যেখানে, শ্রমিক প্রতিনিধি দলের পাশাপাশি মধ্যস্থতার জন্য উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহ ও বিএনপির প্রতিনিধি শিমূল বিশ্বাস। ২০২১ […]

শেখ হাসিনা গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন: হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন, এমন অভিযোগ পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছে সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ার্সনের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পাঠানো […]