Blog

কলাপাড়ায় অনৈতিক কাজে বাঁধা দেয়ায় মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রাসেল মোল্লা কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জে অনৈতিক কাজে বাঁধা দেয়ায় গ্রামবাসীদের মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকার শতশত নারী পুরুষ। সোমবার সকাল ১১টায় কলাপাড়ার ঘুটাবাছা বাস স্টান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গ্রামবাসীরা বলেন, নীলগঞ্জের গামইরতলা গ্রামের ভূমিদস্যু গফফার মোল্লা, তার পুত্রবধু হাফিজা বেগম ও তাদের সহযোগী জালাল […]

সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার গ্রেফতার

সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সোবহানবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ- পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, একাধিক মামলার আসামি সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। তার বিরুদ্ধে […]

আওয়ামী-ছাত্রলীগের নামে দেশে কেউ রাজনীতি করতে পারবে না: নাহিদ ইসলাম

আওয়ামী লীগ ও ছাত্রলীগের নামে দেশে কেউ রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের নিয়ে ‘দ্য হিরোস অফ ঢাকা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোসররা আস্ফালনের চেষ্টা করছে। আইনের মাধ্যমে তাদের […]

জাতীয় নির্বাচনের আগে কোনও নির্বাচন মানবে না বিএনপি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তার সঙ্গে যারা ছিলেন, তারা আমাদেরকে আশ্বস্ত করছেন দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার। তিনি (মুহাম্মদ ইউনূস) বলেছেন যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে কাজ করছেন। সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এর […]

ফিলিস্তিন ইস্যুতে আরব সম্মেলনের আয়োজন করছে মিশর

ফিলিস্তিন ইস্যুতে একটি জরুরি আরব সম্মেলনের আয়োজন করছে মিশর। যেখানে আরব লীগের সদস্যদেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ২৭ ফেব্রুয়ারি এ সম্মেলনের আয়োজন করা হবে। বিবৃতিতে ফিলিস্তিনিদের জন্য বর্তমান পরিস্থিতিকে ‘গুরুতর’ বলা হয়েছে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা এবং […]

আ.লীগ আমলে চাকরিচ্যুত দেড় হাজার পুলিশ পুনর্বহালের বিজ্ঞপ্তি প্রকাশ

আওয়ামী লীগ সরাকারের আমলে চাকরিচ্যুত দেড় হাজার পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহাল করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল করা হচ্ছে। বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত এক হাজার ৫২২টি আবেদন পুলিশ হেডকোয়ার্টার্সে গৃহীত হয়। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের […]

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি গাজীপুরে গ্রেফতার

গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টায় উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি এলাকার মরহুম খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ৬ তলা ভবনের চার তলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সিরাজগঞ্জ-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে […]

নিখোঁজের ৫৪ ঘন্টা পর ছাত্র অধিকার পরিষদ নেতা অন্তরকে ঢাকা থেকে উদ্ধার

রাসেল মোল্লা,কলাপাড়াঃ গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ-সম্পাদক পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রামের বাসিন্দা রবিউল আউয়াল অন্তরকে (৩০) ৫৪ ঘন্টা পরে আজ (রবিবার) ভোরে উদ্ধার করেছে পুলিশ। সেখান থেকে তাকে পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম। তবে কীভাবে তাকে উদ্ধার করা হয়েছে […]

ভারতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে গুড়িয়ে দেওয়া হলো মসজিদ

ভারতে আদালতের স্থগিতাদেশ শেষ হতে না হতেই গুড়িয়ে দেওয়া হলো মসজিদ। রবিবার (৯ ফেব্রুয়ারি) উত্তর প্রদেশের কুশিনগর জেলায় এই ঘটনা ঘটে। সংবাদমাধ্যমের তথ্যমতে, উগ্র হিন্দুত্ববাদীরা কুশিনগরের কাটা এলাকার মাদানি মসজিদের বিরুদ্ধে অভিযোগ এনেছিলো যে, মসজিদটি সরকারি জমি দখল করে গড়ে তোলা হয়েছিলো। এজন্য তারা প্রাদেশিক মুখ্যমন্ত্রীর নিকট অনলাইন পোর্টালে আনুষ্ঠানিক অভিযোগও দাখিল করে। অভিযোগের ভিত্তিতে […]

ঢাবিতে দ্বিতীয় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী শুরু

শিল্পের নতুন দিগন্ত উন্মোচনে ‘নতুন উদ্যমে শিল্পের যাত্রা’ শিরোনামে দ্বিতীয় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-২ এ এই আয়োজনের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম। আয়োজকরা জানান– প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, নেপাল, তাইওয়ান, ইতালি, তুরস্ক ও কানাডাসহ সাতটি দেশের প্রায় ১শ’ জন খ্যাতনামা […]