Blog

মোহাম্মদপুরে ‘কবজি কাটা’ গ্রুপের প্রধান আনোয়ার গ্রেফতার

রাজধানী মোহাম্মদপুরের আতঙ্ক, কিশোর গ্যাংয়ের গডফাদার ও কবজি কাটা গ্রুপের প্রধান আনোয়ার হোসেনকে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (১৭ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুর্ধর্ষ এই সন্ত্রাসী গ্রেফতারে স্বস্তি নেমে আসে মোহাম্মদপুর ও আদাবর এলাকায়। কবজি কাটা আনোয়ারকে নিয়ে বিস্তারিত অনুসন্ধান করেছিল যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রি। […]

পিরোজপুরে বাস চাপায় নিহত বাবা-ছেলে

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বাস চাপায় পিতা পুত্র নিহত হয়েছে। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার  নাজিরপুর-মাটিভাঙ্গা সড়কের রুহিতলাবুনিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় গুরুতর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় পিতা মাহাবুব মোল্লা (৩৫) ও পুত্র ইয়াত মোল্লা (১৫)। নিহতরা উপজেলার  চালিতাবাড়ি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত একজনের পরিচয় […]

উত্তরায় গাড়ির সঙ্গে ধাক্কা লাগায় বাইক চালককে কুপিয়ে জখম

রাজধানীতে গাড়ির সাথে বাইক লেগে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাইক চালককে কুপিয়ে আহত করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উত্তরায় এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দুইজন বাইকে ছিলেন। গাড়ির সাথে বাইক লেগে যাওয়ার প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে গাড়ির ড্রাইভারসহ এক জন গাড়ি থেকে বড় রামদা বের করে বাইক চালকে কোপ দেয়। পরবর্তীতে […]

রাজনীতিবিদদের মাধ্যমেই সংস্কার করতে হবে : তারেক রহমান

ভোট যত দেরি হবে, তত বেশি ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, যতক্ষণ পর্যন্ত জনগণের সরাসরি প্রতিনিধি দেশ পরিচালনার দ্বায়িত্বে না আসবে, ততক্ষণ কোনো সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আহত ফটোসাংবাদিক ও পরিবারের সাথে মতবিনিময়ে ভার্চুায়ালি যুক্ত হয়ে তিনি এ শঙ্কা প্রকাশ […]

মির্জাগঞ্জে দুইদিন ব্যাপী তারুণ্য মেলার উদ্বোধন

মোঃ শামসুল হক, মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি: এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে দুইদিন ব্যাপী তারণ্য মেলার আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল তিনটায় উপজেলা পরিষদ মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম ফরাজি, […]

ঢাকা-দিল্লি সম্পর্কে চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ

ছাত্র–জনতার অভ্যুত্থানে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ইতিহাসের সবচেয়ে বেশি টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ–ভারত সম্পর্ক। দ্বিপক্ষীয় সম্পর্কে দেখা দেওয়া এই চ্যালেঞ্জের বিষয়টি স্বীকার করে নিয়েছে দুই নিকট প্রতিবেশী দেশ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের […]

প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান শায়খ আহমাদুল্লাহর

বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থাকার এবং তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আপনারা সবাই এখানে বাংলাদেশ ও ইসলামকে প্রতিনিধিত্ব করছেন। আপনাদের শৃঙ্খলাবোধ, সততা ও শান্তিপূর্ণ জীবনযাপন নিউজিল্যান্ডের মানুষের কাছে বাংলাদেশ ও মুসলমানদের সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করবে। তাই আপনাদের দায়িত্বশীল, সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ অবস্থান নিশ্চিত […]

বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশের অর্থ সহায়তা বাতিল করলো আমেরিকা

বাংলাদেশ, ভারতসহ একাধিক দেশের জন্য নির্ধারিত বড় অংকের সহায়তা তহবিল বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নির্ধারিত ২৯ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি এবং ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় উন্নতির জন্য ২১ মিলিয়ন ডলারের কর্মসূচি বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই), যা ইলন মাস্কের নেতৃত্বে পরিচালিত হচ্ছে, এই ঘোষণা […]

কুড়িগ্রাম গিয়েও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেত্রী দোলনা

ঢাকা থেকে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি গিয়েও গ্রেফতার এড়াতে পারলেন না সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তার (২৭)। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলা থানা পুলিশ তাকে তার গ্রামের বাড়ি হতে গ্রেফতার করে। দোলনা আক্তার উপজেলার ফুলবাড়ি সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের দুলাল […]

ইতিহাস দখলের নোংরা খেলা বন্ধের আহ্বান উপদেষ্টা আসিফ মাহমুদের

যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচার করা হলে তা সহ্য করব না। রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি এ কথা জানান। আসিফ মাহমুদ স্ট্যাটাসে লেখেন, রাজনৈতিক স্বার্থে অনেকে অনেক কিছু বলছেন, বলেন। তাতে […]