Blog

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে দেশের রাজনৈতিক ও […]

উত্তাল সাগরে ১২ ঘণ্টার মৃত্যুযুদ্ধ, প্রাণে বাঁচলেন ১২ জেলে; নিখোঁজ ২

রাসেল মোল্লা, কলাপাড়াঃ  কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১২ জেলে ১২ ঘন্টা মরনপন যুদ্ধ করে প্রাণে বাঁচলেও এখনও নিখোঁজ রয়েছে আরও ২ জেলে। মঙ্গলবার বিকেল ৪ টার দিকে কুয়াকাটা সংলগ্ন গভীর সাগরে এই মর্মান্তিক ট্রলার ডুবির ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটি পটুয়াখালীর মহিপুর থেকে গভীর সাগরে মাছ ধরার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল। নিখোঁজ জেলেরা হলেন […]

অবৈধ ট্রলিংয়ের প্রতিবাদে উত্তাল উপকূল, মৎস্য কর্মকর্তার অপসারণের দাবি

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী)।। “করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন” স্লোগান নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলার মৎস্যজীবীরা অবৈধ ট্রলিং বন্ধ, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা, মৎস্য সম্পদ সংরক্ষণের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন। কলাপাড়া উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ক্ষুদ্র […]

মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা হিসেবে ঘোষণার প্রস্তুতির খবরে কুয়াকাটা উপকূলের সাধারন মানুষের মাঝে বিরাজ করছে এখন উৎসবের আমেজ । জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি তাঁর নির্বাচনী প্রতিশ্রুতিতে মহিপুরকে উপজেলা ঘোষণার কথা বলেছিলেন। নির্বাচনের পর গত ৫ জুন প্রধানমন্ত্রী বরাবর মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা হিসেবে ঘোষণার […]

প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাসেল মোল্লা: “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীতে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা […]

কলাপাড়ায় অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন সংসদ সদস্য মোশাররফ হোসেন

রাসেল মোল্লা, কলাপাড়াঃ কলাপাড়ায় অসহায় ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার (৫ জুলাই ২০২৬) বিকেল ৫টায় উপজেলা প্রশাসন হলরুম পায়রায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। অনুষ্ঠানে […]

বিভিন্ন দাবিতে কলাপাড়ায় ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

রাসেল মোল্লাঃ ভাঙ্গা থেকে কুয়াকাটা মহাসড়ক সিক্সলেনে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ককে ছয় লেনে উন্নীত, কুয়াকাটা পর্যটন কেন্দ্রকে আধুনিক পর্যটন কেন্দ্র, পায়রা বন্দরকে পূর্নাঙ্গরুপে চালু এবং নদী ভাঙ্গনরোধে টেকসই বেড়িবাঁধ, প্রস্তাবিত স্থানে বিমানবন্দর নির্মাণ করাসহ বিভিন্ন দাবিতে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করা হয়েছে। কলাপাড়া উপজেলা নাগরিক সমাজের উদ্যোগে বুধবার সকাল দশটা থেকে প্রায় দেড় […]

বাজেট নিয়ে যা বললেন আলতাফ হোসেন চৌধুরী

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী) ।।পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট একটি ঐতিহাসিক ও সর্বোচ্চ বাজেট। এ বাজেট দেশের ভঙ্গুর অর্থনীতিকে সচল ও স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বাজেট বাস্তবায়ন শুরুর আগেই পটুয়াখালী সদর,মির্জাগঞ্জ ও দুমকী উপজেলার উন্নয়নে প্রায় ৫০ কোটি […]

মির্জাগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী) ।।পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপির এক মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট একটি ঐতিহাসিক ও সর্বোচ্চ বাজেট। […]

২৬ দিনের ব্যবধানে কুয়াকাটায় আবারও মৃত তিমি; কারণ অনুসন্ধানে সংশ্লিষ্টরা

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ২৬ দিনের ব্যবধানে আবারও একটি বিশালাকৃতির মৃত বেলিন তিমি ভেসে এসেছে। সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে কুয়াকাটার গঙ্গামতি এলাকার কাউয়ারচর সংলগ্ন বসুধা আইল্যান্ডের সৈকতে প্রায় ৫৬ ফুট দৈর্ঘ্যের তিমিটি শনাক্ত করেন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা)-এর সদস্যরা। খবর ছড়িয়ে পড়লে বিরল এ সামুদ্রিক প্রাণীটি দেখতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের […]