মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এমপি কাদের খান মারা গেছেন

গাইবান্ধা-১ আসনের সাবেক সংসদ সদস্য কর্ণেল (অব.) আব্দুল কাদের খান মারা গেছেন। রোববার (১৯ জানুয়ারি) ভোরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কাদের খানের ছেলে ডা. সামিন খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্রেন স্ট্রোক ছাড়াও নানা রোগে ভুগছিলেন তার বাবা। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বুঝে পেলে জানাজা ও মরদেহ […]

বিয়ের ওপর কর ধার্যের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন

বিয়ের ওপর কর ধার্যের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে ‘সাধারণ ছাত্র-জনতা’র ব্যানারে একটি সংগঠন। আজ রোববার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, বিয়ে মানুষের মৌলিক অধিকারের একটি। এছাড়া, এটি ইসলামের অন্যতম একটি বিধান। তারা অভিযোগ করেন, চতুর্থ বিয়ের ক্ষেত্রে উচ্চহারে কর নির্ধারণ করে এ বিধানের […]

পিলখানা হত্যা মামলায় ২০০ জনের জামিন

পিলখানা হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও দণ্ডভোগ শেষ হওয়া প্রায় ২০০ আসামিকে বিস্ফোরক মামলায় জামিন দিয়েছেন আদালত। সাক্ষ্যগ্রহণ ও জামিন শুনানি শেষে এই আদেশ দেয়া হয়। কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে হয় শুনানি। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ১০ ফেব্রুয়ারি। রোববার (১৯ জানুয়ারি) আদালতে হাজির করা হয়েছিল প্রায় ১০০ আসামিকে। সকালে কেরাণীগঞ্জ ও কাশিমপুর কারাগার […]

পটুয়াখালীতে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীতে এইচএসসি দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। রোববার সকালে শহরের সরকারি মহিলা কলেজের হোস্টেল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পটুয়াখালী সদর থানার ওসি মোহাম্মদ ইমতিয়াজ জানান। মৃত রিয়া মনি আক্তার মিলা দশমিনা উপজেলার মনিরুল ইসলাম ও পারভিন বেগম দম্পতির মেয়ে এবং ওই […]

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

চেক ডিজঅনার মামলায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার (১৯ জানুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন আদালত এ আদেশ দেন। আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাকিবকে গ্রেফতার করতে পরোয়ানা জারি করা হয়। একই মামলায় সাকিব ছাড়াও আরও দুইজনকে গ্রেফতারে পরোয়ানা জারি করেন আদালত। এর আগে, গত বছরের […]

বিস্ফোরণে দগ্ধ জাতীয় কবির নাতি বাবুল কাজী মারা গেছেন

বিস্ফোরণে দগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ নাতি বাবুল কাজী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) লাইফ সাপোর্টে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। এর […]

পটুয়াখালীতে নারী পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার

পটুয়াখালীতে এক নারী পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে তার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। মারা যাওয়া তৃষা বিশ্বাস মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের আনন্দ বৈদ্যের স্ত্রী। আনন্দ বৈদ্য বরিশাল মহানগর পুলিশ লাইনসে কনস্টেবল পদে কর্মরত আছেন। জেলা পুলিশ সূত্রে জানা যায়, তৃষা বিশ্বাস পটুয়াখালী পুলিশ লাইনসের তৃতীয় তলার ৩ […]

জিয়াউর রহমানের জন্মদিন আজ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন আজ। ১৯৩৬ সালের এইদিনে বগুড়া জেলার গাবতলী উপজেলার বাঘমারা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মনসুর রহমান। দিবসটি উপলক্ষে দুইদিনব্যাপী কমর্সূচি পালন করছে বিএনপি। বগুড়া ও কলকাতায় শৈশব ও কৈশোর অতিবাহিত করেন জিয়াউর রহমান। শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন […]

কুয়াকাটায় দখল ও চাঁদাবাজিতে বেপরোয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কুয়াকাটায় দখল, চাঁদাবাজিতে বেপরোয়া হয়ে উঠছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলার শিকার হচ্ছেন স্থানীয় সাংবাদিকরা। খোদ উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও বাদ পড়ছে না তাদের হুমকি, ধামকি লাঞ্চনার হাত থেকে। অভিযুক্ত এসব নেতা কর্মীদের দলের পক্ষ থেকে শোকজ নোটিশ প্রদান সহ দল থেকে সাময়িক বরখাস্ত করা হলেও বন্ধ হচ্ছেনা […]

মধ্যরাতে জাবিতে মেয়েদের আবাসিক হল থেকে বহিরাগত যুবক আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেয়েদের আবাসিক হলের একটি কক্ষ থেকে বহিরাগত এক যুবককে আটক করেছে হল কর্তৃপক্ষ। হলের এক নারী শিক্ষার্থীর সহযোগিতায় হলে প্রবেশ করেন বলে জানায় অভিযুক্ত।  জাবির ফয়জুন্নেসা হলে শনিবার (১৮ জানুয়ারি) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত পৌণে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটক যুবকের […]