বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ৫০ এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২৪ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদেরকে বদলি করা হয়েছে। এর মধ্যে, এক প্রজ্ঞাপনে ১৯ জন এসপি, আরেক প্রজ্ঞাপনে ৩১ জন এসপি এবং পৃথক আরেক প্রজ্ঞাপনে ২৪ জন অতিরিক্ত পুলিশ সুপার […]
Author: পটুয়াখালী টাইমস
শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় গণহত্যার ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ ফোনকল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন। একইসাথে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণও মিলেছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও গুমের তথ্য-প্রমাণ পাওয়ার কথা জানান প্রসিকিউটর তানভীর হাসান জ্বোহা ও বি এম সুলতান মাহমুদ। তবে ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগও করেছেন প্রসিকিউটররা। […]
শ্রীলঙ্কায় ইসলাম অবমাননার অভিযোগে ৯ মাসের কারাদণ্ড বৌদ্ধ ধর্মগুরুর
ইসলাম অবমাননা ও সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার অভিযোগে ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে শ্রীলঙ্কার এক বৌদ্ধ ধর্ম যাজককে। গালাগোডাট্টে জ্ঞানসারা নামে এই বৌদ্ধ ভিক্ষু দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। এর আগেও তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য অভিযুক্ত হন। গত সপ্তাহে তাকে ৯ মাসের জন্য কারাদন্ড দেয় কলম্বো ম্যাজিস্ট্রেট আদালত। এক প্রতিবেদনে […]
১৩ জানুয়ারি: ইতিহাসের পাতায় যত স্মরণীয় ঘটনা
আজ ১৩ জানুয়ারি ২০২৫, সোমবার। টাইম মেশিন করে চলুন এক নজরে ঘুরে আসি অতীত আর্কাইভ থেকে। বিগত কয়েক শতাব্দী জুড়ে এই পৃথিবীতে গুরুত্বপূর্ণ এমন কী ঘটেছে সেই রেকর্ডে চোখ বুলিয়ে নেয়া যায় খুব সহজেই। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। ঘটনাবলি […]
কুয়াকাটায় সাংবাদিকের উপর শ্রমিক ও কৃষক দল নেতার নেতৃত্বে হামলা
রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দৈনিক দেশ রুপান্তরের কুয়াকাটা প্রতিনিধি ও কুয়াকাটা প্রেসক্লাবের সদস্য কেএম বাচ্চু ও তার বয়োবৃদ্ধ পিতা ইউনুচ খলিফাকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। রবিবার রাত সাড়ে আটটার দিকে কুয়াকাটা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই সাংবাদিক ও তার পিতাকে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে […]
পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে
পিলখানা হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম এখন থেকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে। রোববার (১২ জানুয়ারি) আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত আদেশ জারি করে গেজেটে প্রকাশ করা হয়েছে। ঢাকার পিলখানায় ২০০৯ সালে বিডিআর সদর দফতরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার বিচার হচ্ছিল রাজধানীর বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার […]
দীর্ঘমেয়াদে জনগণের কাছে অনির্বাচিত সরকারের গুরুত্ব থাকে না : ইইউ রাষ্ট্রদূতকে বিএনপি
দীর্ঘমেয়াদে জনগণের কাছে অনির্বাচিত সরকারের গুরুত্ব থাকে না। তাই অন্য কোনো ভাবনায় না গিয়ে, চলতি বছরের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিএনপি। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারকে এমন অবস্থানের কথা তুলে ধরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১২ জানুয়ারি) বিকেলে- বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে বৈঠক […]
সীমান্তে উত্তেজনা: ভারতের হাইকমিশনারকে তলব করে ব্যাখ্যা চাইলো পররাষ্ট্র মন্ত্রণালয়
সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির ঘটনায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন। পরে সেখান থেকে বের হয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রণয় ভার্মা। ভারতের হাইকমিশনার বলেন, অপরাধমুক্ত সীমান্ত গড়ার বিষয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা হয়েছে। চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়ে […]
টিউলিপের ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিত: প্রধান উপদেষ্টা
যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, টিউলিপ লন্ডনে যেসব সম্পদ ব্যবহার করেন, সেসবেরও তদন্ত হওয়া উচিত। যদি প্রমাণিত হয় এসব সম্পদ ডাকাতির মাধ্যমে অর্জন করেছেন তবে ফেরত দেয়া উচিত। বৃহস্পতিবার ঢাকায় সরকারি বাসভবন যমুনায় প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমসকে […]
নেতানিয়াহুর গ্রেফতারের দাবিতে পোল্যান্ডে বিক্ষোভ
ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতনিয়াহুকে গ্রেফতারের দাবিতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে শত শত মানুষ বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (১০ জানুয়ারি) এই বিক্ষোভ মিছিল হয়। এর আগের দিন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক ঘোষণা করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ‘নাৎসি অশভিৎজ ডেথ ক্যাম্প’ মুক্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহু যদি পোল্যান্ড সফর করেন তাহলে তাকে […]










