পটুয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কম্বল বিতরণ

পটুয়াখালীতে ফুটপাতের দোকানদার ও রিকশা চালকদের মাঝে কম্বল বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের ঝাউতলা সংলগ্ন ভাসমান চা ও পানের দোকান এবং রিকশা চালকদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পটুয়াখালী জেলা সমন্বয়ক তোফাজ্জেল হোসাইন, সজিবুল ইসলাম সালমান, সাইয়েদা রুসদা, রিফায়েত কবির খান রাইয়ান সাকের সহ বৈষম্যবিরোধী […]

অনিয়মের অভিযোগে ব্রিটেনের মন্ত্রিসভা থেকে এমপি টিউলিপের পদত্যাগ

অনিয়মের অভিযোগে ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন এমপি টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দেশটির ইকোনোমিক সেক্রেটারির পদ থেকে পদত্যাগ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য জানান টিউলিপ। পোস্টে টিউলিপ সিদ্দিক লেখেন, আমি মন্ত্রিত্বের কোনো নিয়ম ভঙ্গ করিনি। আমি অনুচিত কাজ করেছি, এমন কোনো প্রমাণ নেই। তবুও বিভ্রান্তি এড়াতে মন্ত্রীর পদ […]

মডেল তিন্নি হত্যা মামলা: খালাস পেলেন সাবেক এমপি গোলাম ফারুক অভি

মডেল সৈয়দা তানিয়া মাহবুব ওরফে তিন্নি (২৪) হত্যা মামলায় বহুল আলোচিত বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে খালাসের রায় ঘোষণা করেছেন আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকার ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহীনুর আক্তার এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি সৈয়দ আবু জাফর রিজভি জানান, রায় পর্যালোচনা করে আপিলের বিষয়ে […]

ভোট বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই : মির্জা ফখরুল

দেশের বৃহত্তর স্বার্থে এবছরের মাঝামাঝিতে নির্বাচন চায় বিএনপি, ভোট বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভোট যতই বিলম্বিত হচ্ছে ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে। সোমবার (১৩ জানুয়ারি) দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। এরপর তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট জমা […]

আমরণ অনশনে ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া এসআইরা

চাকরিতে পুনর্বহালের দাবিতে প্রশাসনের আশ্বাস না পাওয়ায় আমরণ অনশন কর্মসূচি পালন করছেন পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল থেকে সচিবালয়ে ১নম্বর গেটের বিপরীতে উসমানী উদ্যান সংলগ্ন রাস্তায় অনশন করছেন তারা। অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইদের দাবি, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত এই আমরণ কর্মসূচি চালিয়ে যাবেন তারা। […]

ভয়াবহ দাবানল ও তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

একদিকে দাবানল, অন্যদিকে তুষারঝড়; বিপরীতমুখী দুই প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। কোনোভাবেই সামাল দেয়া যাচ্ছে না পরিস্থিতি। আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ুগত একাধিক পরিবর্তন কাজ করে এমন বিপরীতমুখী চরম ভাবাপন্ন অবস্থার পেছনে। এই সময়ে দেশটির দুই প্রান্তে আবহাওয়ার চরম ভাবাপন্ন দুই রূপের জন্য বায়ুমন্ডলীয় বিভিন্ন ঘটনাকে দায়ী করছেন আবহাওয়াবিদরা। যার মধ্যে সবচেয়ে বেশী আলোচিত জেট স্ট্রীম। বায়ুমণ্ডলের উপরের […]

এইচএমপি ভাইরাস প্রতিরোধে বিমানবন্দরে সতর্কতা জারি

হিউম্যান মেটাপনিউমো ভাইরাসের (এইচএমপিভি) বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব স্টেকহোল্ডারকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার (১৩ জানুয়ারি) শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম লিখিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিতে তিনি লেখেন, এইচএমপি ভাইরাস নিয়ে আতঙ্ক বা উদ্বেগের কোনো তাৎক্ষণিক কারণ নেই। সচেতনতা বজায় রাখা […]

মির্জাগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন, সেনাবাহিনীর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন রিমান নিশাত, সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার,মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম আহমেদ, উপজেলা বিএনপির […]

সীমান্ত উত্তেজনা : দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব

সীমান্তের সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র দফতরে ডাকার পরদিনই দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত। আজ সোমবার (১৩ জানুয়ারি) ভারতের এএনআই, এনডিটিভিসহ বিভিন্ন গণমাধ্যম তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বৈঠক শেষে দুপুরে দিল্লির সাউথ ব্লক থেকে বের হতে দেখা যায় উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে। বাংলাদেশ সীমান্তে নির্দিষ্ট পাঁচটি […]

কুয়াকাটায় কৃষক ও শ্রমিক দল নেতার সংবাদ সম্মেলন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। আওয়ামীলীগ দুঃশাসনের প্রেতাত্তা ইউনুস খলিফার সাথে কৃষকদলের নেতা আলী হোসেন খন্দকারের বাকবিতন্ডা হয়। পরে এ ঘটনা তাৎক্ষনিক সমাধান করে দেওয়া হয়। তবুও আওয়ামী নেতা ইউনুস খলিফা তার ছেলে বাচ্চু খলিফাকে জানালে, সে ১০/১২ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে ওই রাতেই আলী হোসেনের দোকানে লুটপাট চালায় এবং তার ছেলের  উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম […]