চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ করে আম গাছ কাটা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বললো ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ। আজ শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ঢুকে আম গাছ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে বিএসএফ ও ভারতীয়রা। খবর পেয়ে স্থানীয়দের সাথে নিয়ে বিজিবি এই কার্যক্রমকে রুখে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে বেশ […]
Author: পটুয়াখালী টাইমস
গ্যাস লাইটার বিস্ফোরণে জাতীয় কবি নজরুলের নাতি দগ্ধ, আইসিইউতে ভর্তি
গ্যাস লাইটার বিস্ফোরণে’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ নাতি বাবুল কাজী দগ্ধ হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) আশঙ্কজনক অবস্থায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। তিনি জানান, শনিবার ভোর পাঁচটার দিকে বনানীর বাসায় বাথরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে আহত হন […]
রাজনৈতিক দলের ভেতরে গণতন্ত্র চর্চায় যেসব সুপারিশ সংস্কার কমিশনের
রাজনৈতিক দলের ভেতরে গণতন্ত্র চর্চা নিশ্চিত করতে এবং আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সততা বাড়াতে আইন পরিবর্তনের প্রস্তাব করেছে অন্তর্বর্তী সরকার গঠিত দুই সংস্কার কমিশন। এর মধ্যে, নির্বাচন সংস্কার কমিশন সুপারিশ হলো—দলের কেন্দ্রীয় ও স্থানীয় কমিটির নেতা নির্বাচন করা উচিত সাধারণ সদস্যদের গোপন ব্যালটে ভোটের মাধ্যমে। জাতীয় নির্বাচনের প্রার্থী মনোনয়নের ক্ষেত্রেও একইভাবে তিন সদস্যের প্যানেল গঠন […]
পাকিস্তান থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ
পাকিস্তান থেকে অত্যাধুনিক জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কিনতে চায় বাংলাদেশ। বুধবার (১৫ জানুয়ারি) ইসলামাবাদের সঙ্গে সামরিক সম্পর্ক উন্নয়নে পাকিস্তান সফর করে ঢাকার একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধিদল, তখনই এ নিয়ে নিজেদের আগ্রহের কথা জানায় বাংলাদেশ। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, রাজধানী ইসলামাবাদের বিমানবাহিনী সদর দপ্তরে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশ-পাকিস্তান উভয়পক্ষ সামরিক সহযোগিতা বাড়ানোর উপায় […]
সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন না হলে আন্দোলনের হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের
সংখ্যানুপাতিক পদ্ধতিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলনের ৫ম যুব সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম তার বক্তব্যে অন্তর্বতীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন। বলেন, একটি শক্তিকে খুশি করতে […]
‘অতীতে সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুন্ন করায় গোয়েন্দা সংস্থার বড় ভূমিকা ছিল’
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিগত সময়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুন্ন করার পেছনে গোয়েন্দা সংস্থাগুলোর অন্যতম বড় ভূমিকা ছিল। সেই জায়গা থেকে সরে আসতে হবে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার প্রস্তাব নিয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এতে গণমাধ্যম সংস্কারের ১৩ দফা প্রস্তাবনা পেশ করে ‘ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম চাই’ […]
‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির ডাক ছাত্রদলের
শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। আগামীকাল শনিবার দুপুর ২টায় ছাত্র সংগঠনটি এই কর্মসূচি পালন করবে। ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার (১৭ জানুয়ারি) এ তথ্য জানানো হয়। সংবাদ […]
গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলের হামলা, নিহত ৮৭
যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরও গাজাজুড়ে চলছে ইসরায়েলের তাণ্ডব। চুক্তি ঘোষণার পর এখন পর্যন্ত উপত্যকায় ৮৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। নিহতদের মধ্যে ২১ শিশু এবং ২৫ নারী রয়েছে। এর মধ্যে জাবালিয়ায় এক হামলাতেই প্রাণ গেছে ২০ জনের। এছাড়াও খান ইউনিসসহ বিভিন্ন এলাকাতেও চালানো হয়েছে ব্যাপক […]
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র; বৈঠক শেষে যা বললেন আইন উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘ঘোষণাপত্র তৈরির বিষয়ে সবাই একমত পোষণ করেছে। সবার ঐকমত্যের ভিত্তিতে আরও নিবিড় আলোচনার ভিত্তিতে এই ধরনের একটি ডকুমেন্ট প্রস্তুত হওয়া উচিত। সবাই আশাবাদ ব্যক্ত করেছে এই প্রক্রিয়ায় আমরা সফল হতে সক্ষম হবো।’ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে […]
৩৬ বছর পর ভারতে আবারো বিক্রি শুরু সালমান রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস’
ভারতে আবারো বিক্রি শুরু হয়েছে আশির দশকে নিষিদ্ধ হওয়া বিতর্কিত উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’। মুসলিম বিশ্বের কঠোর আপত্তির মুখে কুখ্যাত লেখক সালমান রুশদির বিতর্কিত এই উপন্যাসটি নিষিদ্ধ করেছিল তৎকালীন ভারত সরকার। শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গত নভেম্বরে দিল্লি হাইকোর্ট ওই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে করা এক […]










