প্রথম বৈদেশিক সফর হিসেবে সৌদি আরবকে বেছে নিলেন ট্রাম্প

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম বৈদেশিক সফর হিসেবে সৌদি আরবকেই বেছে নিয়েছেন। তার উদ্দেশ্য হল কয়েকশ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য বিক্রয়ের চুক্তি সম্পন্ন করা। তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, সৌদি আরব যদি এই বিপুল অর্থ মূল্যের চুক্তি থেকে সরে আসে, তাহলে এই সফর বাতিল হতে পারে। রবিবার (২৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা […]

হাসিনা কুফরি মতবাদে বিশ্বাসী, তার ফাঁসি না হওয়া পর্যন্ত আপস নয়: হেফাজত মহাসচিব

হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কোনও আপস নয়। হাসিনা কুফরি মতবাদে বিশ্বাসী। ক্ষমতাকে পাকাপোক্ত করতে ওলামায়ে কেরামকে আওয়ামী লীগ ব্যবহার করেছিল। জুলাই বিপ্লবে আমাদের মাসুম বাচ্চাদের রক্তের বিনিময়ে এ স্বাধীনতা পেয়েছি। এ স্বাধীনতায় হেফাজতের অনেক নেতাকর্মী জীবন দিয়েছে। এখন নতুন করে দেশ নিয়ে আবারও চক্রান্ত […]

সাতক্ষীরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে উপজেলার তারালী মোড়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিগঞ্জ উপজেলার তারালী ও চম্পাফুল ইউনিয়ন বিএনপির নতুন ঘোষিত কমিটির আনন্দ মিছিল শেষে সমাবেশ চলছিল বিএনপি নেতা শেখ […]

রেলওয়ের স্টাফদের কর্মবিরতি; রেলের বিকল্প হিসেবে চালু বিআরটিসি বাস

এবার ট্রেনের বিকল্প হিসেবে যাত্রী পরিবহনের জন্য সারাদেশে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে সারাদেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে। এর পরিপ্রেক্ষিতে রেলের বিকল্প হিসাবে গুরুত্বপূর্ণ রেল রুটসমূহে যাত্রী […]

এবার তিন পর্বে বিশ্ব ইজতেমা; মুসল্লিদের যাতায়াতে ১৩ নির্দেশনা

বিশ্ব ইজতেমা এবার তিন ধাপে হচ্ছে। প্রথম ধাপে আগামী ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। পরদিন ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে দ্বিতীয় ধাপের ইজতেমা অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ৮দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই বছরের বিশ্ব […]

প্রধান উপদেষ্টাকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, নতুন বছরের শুভেচ্ছা সম্বলিত একটি কার্ড পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে নরেন্দ্র মোদির স্বাক্ষর আছে এবং নতুন বছরের শুভেচ্ছা সম্বলিত […]

আজ পবিত্র শবে মেরাজ

পবিত্র শবে মেরাজ আজ (২৭ জানুয়ারি)। ধর্মপ্রাণ মুসলমানেরা এই রাতে পরম করুণাময় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন। লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনিই মূলত ‘শবে মেরাজ’ হিসেবে পরিচিত। ফার্সি শব্দ ‘শব’ অর্থ রাত। আর আরবি ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। আর তাই ‘শবে মেরাজ’ অর্থ ঊর্ধ্ব গমনের রাত। ধর্মমতে, এ মহিমান্বিত রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) […]

মির্জাগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

মোঃ শামসুল হক, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকালে মাধবখালি ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শামীম আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী। সভায় বক্তব্য রাখেন,আখতার হোসেন […]

ঢাবি থেকে অধিভূক্ত ৭ কলেজকে পৃথক করার সিন্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থেকে অধিভূক্ত সাত কলেজকে পৃথক করার সিন্ধান্ত নেয়া হয়েছে। এজন্য ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ঢাবির অধীনে এসব কলেজে শিক্ষার্থী ভর্তি না নেয়ার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সেখানেই এসব সিদ্ধান্ত আসে। সোমবার (২৬ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) […]

ইসলামী আন্দোলনের সঙ্গে বিএনপির বৈঠক; যেসব বিষয়ে একমত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে, ইসলামী আন্দোলনের কার্যালয়ে যান বিএনপি মহাসচিব। দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ […]