রাসেল মোল্লা কলাপাড়াঃ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসীন হলে দলের কর্মসূচি কী হবে তা তুলে ধরে বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, যারা পড়াশোনা শেষ করে চাকরির জন্য চেষ্টা করবে, বিএনপি ক্ষমতায় গেলে সেসব শিক্ষার্থীদের এক বছর পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে। কৃষকদের উৎপাদিত পণ্য উপজেলা পর্যায়ে তাদের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে […]
Author: পটুয়াখালী টাইমস
বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাক ওয়াশ কর্মসূচি স্টুডেন্ট ব্রিগেড ট্রেনিং এবং বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত
মির্জাগঞ্জ প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর ইনক্রিজ এক্সেস টু ইমপ্রুভড ওয়াটার স্যানিটেশন এন্ড হাইজিন সার্ভিস ইন স্কুল এক্সেস বাংলাদেশের ওয়াটার স্যানেটেশন এন্ড হাইজিন প্রকল্পের আওতায় ২০২৫ সালে উপজেলায় সাতটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় নিরাপদ পানি পয়নিষ্কাশন ও হাইজিন নিয়ে কাজ করার লক্ষ্যে কাজ চলমান রয়েছে। এবিষয়ে গত ২৬ ফেব্রুয়ারি সকাল ১০ […]
মির্জাগঞ্জে গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল
উপজেলা প্রতিনিধি,(মির্জাগঞ্জ)পটুয়াখালী।পটুয়াখালীর মির্জাগঞ্জে ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টায় উপজেলা বিএনপির উদ্যোগে এ বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাহাবুদ্দিন নান্নু মুন্সীর নেতৃত্বে মিছিলটি বাকেরগঞ্জ-বরগুনা মহাসড়কের মির্জাগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এলাকা থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর ,নান্নু শপিং কমপ্লেক্স, তিন রাস্তার মোড় হয়ে কলেজ রোড […]
মেগা প্রকল্পের নামে আ’লীগ মেগা চুরি করেছে করেছে – এবিএম মোশাররফ হোসেন
রাসেল মোল্লা, কলাপাড়াঃ বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেক নেতৃবৃন্দ ভারতে পালিয়েছে। আমাদের কিন্তু পালাবার জায়গা নেই। অতএব আপনাদের মনে রাখতে হবে, আমাদের জনগণকে সাথে নিয়ে কাজ করতে হবে। জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ করা যাবে না। আওয়ামী লীগ মেগা প্রকল্পের নামে চুরি […]
কলাপাড়ায় আদালতের বিচারক ও সহকারীর বিরুদ্ধে অনিয়ম-দূর্ণীতির অভিযোগ
রাসেল মোল্লা, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া সিনিয়র সহকারী আদালতের বিচারক ও বেঞ্চ সহকারীর বিরুদ্ধে অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ পাওয়া গেছে। মোটা অংকের টাকা লেনদেনের মাধ্যমে বেআইনীভাবে একাধিক মামলার আদেশ ও রায় দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এবিষয়ে আসাদুজ্জামান আলমগীর ও খোকন চন্দ্র মন্ডল নামের দুই ভূক্তভোগী বিচারক আনোয়ার হোসেন ও বেঞ্চ সহকারী আ: কালাম গাজী’র বিরুদ্ধে পটুয়াখালী […]
কলাপাড়ায় স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
রাসেল মোল্লা, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর সাথে অভিমান করে মো. নূরউদ্দিন মিয়া( ২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে নিজ ঘরে।নিহত নূরউদ্দিন কলাপাড়া পৌর শহরের ৯ নং ওয়ার্ডের বাদুরতলী এলাকার মো. ফারুক মিয়ার ছেলে। নিহতের স্বজনরা জানান, নূরউদ্দিন মিয়া গত ৬/৭ মাস আগে মাদারীপুর জেলার কালকিনি […]
কলাপাড়ায় কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ
রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় ২০২২-২৩ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং উচ্চ-মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় কৃতি ৩৯ জন শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকাল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে (পায়রা) পটুয়াখালী জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কীম এসইডিপি এই […]
উপকূলীয় পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর জন্য সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবেঃ ভারপ্রাপ্ত ইউএনও ইয়াসীন সাদেক
কলাপাড়া প্রতিনিধিঃ উপকূলীয় পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর জন্য সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেক বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে উপকূলীয় পরিবেশ প্রতিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর জন্য বিভিন্ন সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহন নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর […]
মৎস্য প্রজননে বাধা অবৈধ ট্রলিং ও জাল বন্ধের দাবীতে কুয়াকাটায় জেলেদের মানববন্ধন
রাসেল মোল্লা, কলাপাড়াঃ মৎস্য প্রজননে বাধা সৃষ্টি করছে গভীর সমুদ্রে চলমান অবৈধ ট্রলিং ফিশিং। এতে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন উপকূলীয় এলাকার সাধারণ জেলেরা। রোববার সকাল ১১টায় পটুয়াখালীর কুয়াকাটা চৌরাস্তায় ট্রলিং ফিশিং বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছেন স্থানীয় জেলে, মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিকরা । এসময় বক্তারা জানান, মৎস্য প্রজননের মৌসুমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গভীর […]
কলাপাড়ায় সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রিয়াজ গ্রেফতার
কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া থানা পুলিশ অপারেশন ডেভিল হান্ট’র আওতায় অভিযান চালিয়ে উপজেলার ধানখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজলা আওয়ামী লীগের নেতা মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার (৪৫) কে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২২ জুলাই) রাতে কলাপাড়া পৌর শহরের সিনিয়র মাদ্রাসা রোড় এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য […]










