পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে কলাপাড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাসেল মোল্লা কলাপাড়া: পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন, আওয়ামীলীগসহ ১৪ দলের রাজনীতি বন্ধসহ পাঁচ দফা গণ দাবিতে বাংলাদেশের জামায়াতে ইসলামী কলাপাড়ার উদ্যোগে শুক্রবার শেষ বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া বড় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে আসর নামাজ বাদ শুরু হওয়া এই বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাব চত্ত¡রে গিয়ে শেষ হয়। […]

মির্জাগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

উপজেলা প্রতিনিধি,(মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে মির্জাগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় মির্জাগঞ্জ জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে একটি মিছিল বের হয়। পরে মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আদালত চত্বর […]

বিএনপি নেতা-কর্মীদের ছবি যুক্ত ‘চোর! চোর! চোর! পোস্টার নিয়ে তোলপাড়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি নেতা-কর্মীদের ছবি যুক্ত ‘চোর! চোর! চোর!’ শিরোনাম সম্বলিত পোস্টার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সমগ্র উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ধানখালী ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীদের ছবি দিয়ে ইউনিয়ন পরিষদের চাল চুরির অভিযোগ তুলে এমন মানহানিকর পোস্টার পুরো ইউনিয়নে সাঁটিয়ে দেয়া হয়েছে। এর পর পরই পোস্টারটি ফেসবুকে পোস্ট […]

‘বিচার প্রার্থী মানুষের দুর্ভোগ লাঘবে শীঘ্রই কলাপাড়ায় জাজেজ কমপ্লেক্স আদালত ভবন নির্মাণের কাজ শুরু হবে’

রাসেল মোল্লাঃ পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের প্রধান বিচারিক হাকিম মো. শহীদুল্লাহ বলেছেন, ‘পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিচার প্রার্থী মানুষের দুর্ভোগ লাঘবে ও ন্যায় বিচার নিশ্চিত করতে শীঘ্রই কলাপাড়ায় জাজেজ কমপ্লেক্স  আদালত ভবন নির্মাণের কাজ শুরু হবে। এছাড়া ভাড়াটে স্বল্প পরিসরের ভবনে আইনজীবী, বিচারক ও বিচার প্রার্থী মানুষের বসার স্থান সংকুলান না হওয়ায় আগামী মাসেই […]

পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন গ্রেফতার

রাসেল মোল্লাঃ একা‌ধিক হত্যাসহ দুর্নীতি মামলার পলাতক আসামি পটুয়াখালী পৌরসভার সাবেক আলো‌চিত মেয়র মহিউদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পু‌লিশ। বিষয়‌টি নি‌শ্চিত করেছেন পটুয়াখালী ডি‌বির ও‌সি মো. জ‌সিম উ‌দ্দিন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঢাকার ধানম‌ন্ডি এলাকা থেকে মহানগর পু‌লিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা ম‌হিউ‌দ্দিনকে গ্রেফতার করে। পরে রাত পৌনে ১২টার দিকে মিন্টো রোডের […]

মির্জাগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৩০ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকিত জীবনকে ছাত্রদের মাঝে ছড়িয়ে দিতে ‘ইসলামিক সোসাইটি অফ মির্জাগঞ্জ‘ এর উদ্যোগে অনুষ্ঠিত হবে কোরআন তেলাওয়াত, হামদ-না’ত ও সিরাত বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা। আগামী ৩০ সেপ্টেম্বর ও ১লা অক্টোবর পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী দারুসসুন্নাত ফাজিল মাদরাসা হলরুমে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের […]

কলাপাড়ায় দলীয় সাইনবোর্ড সাঁটিয়ে সরকারি জমিতে স্থাপনা নির্মাণ বিএনপি নেতার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দলীয় সাইনবোর্ড সাটিয়ে সরকারি ভূমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজুলল হক মৃধার বিরুদ্ধে। উপজেলার নীলগঞ্জ ইউপির পাখিমারা বাজারের এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা। নিয়মবহির্ভূত এ কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ফজলুল মৃধার অনুসারীদের হাতে লাঞ্চিতের স্বীকার হয়েছেন বেশ কয়েকজন প্রবীণ […]

কলাপাড়ায় আয়কর প্রদানে করদাতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা

রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়ায় আয়কর প্রদানে করদাতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মনবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় ট্যাক্স এন্ড কোম্পানী ‘ল’ এ্যাসোসিয়েটস এর আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান( সি আই পি) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ট্যাক্স এন্ড কোম্পানী ‘ল’ এ্যাসোসিয়েটস এর আইনজীবী তরুন কুমার বোস, আয়কর আইনজীবি মোহাম্মদ মনিরুজ্জামান […]

চাঁদাবাজেরা যদি ক্ষমতায় আসে আবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে- মোস্তাফিজুর রহমান

রাসেল মোল্লাঃ  সুখী, সমৃদ্ধ, ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ নং নীলগঞ্জ ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির উদ্দেশ্য শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার পাখিমারা বাজারে ইউনিয়ন সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা মুফতী গাজী মুহাম্মাদ ওসমান গনীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ […]

কলাপাড়ায় মাদক সেবনের অপরাধে একজনকে ১৪ দিনের কারাদণ্ড

রাসেল মোল্লা, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে মাদক গাঁজা সেবনের অপরাধে এক ব্যক্তি কে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ শুক্রবার বিকাশ ৩ টার সময় মোঃ রাহাত হাওলাদার (২০) নামের একজনকে কলাপাড়া পৌর শহরের কলেজ রোডে এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড কার্যকর করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) […]