বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় নিহত ২ শতাধিক

মধ্য আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় ২০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরও দেড় শতাধিক। এ ঘটনার দায় স্বীকার করেছে আল-কায়েদা ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম)। গত শনিবার বুরকিনা ফাসোর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর কায়া থেকে ৪০ কিলোমিটার বা প্রায় ২৫ মাইল উত্তরের বারসালোঘো অঞ্চলে এ ঘটনা […]

ঢাবির নতুন উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি বিশ্ববিদ্যালয়টির ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন। আজ সোমবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন তাকে নিয়োগ দেন। ড. নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) উপ-উপাচার্য। অধ্যাপক নিয়াজ ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি […]

হত্যা মামলায় গোলাপ,শাকিল, রুপা রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় রাজধানীর আদাবর থানায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ, সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ সোমবার (২৬ আগস্ট) শাকিল আহমেদ […]

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বাইডেন-মোদির ফোনালাপ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের টেলিফোন আলাপে অন্যান্য বিষয়ের সঙ্গে বাংলাদেশ পরিস্থিতিও আলোচনা হওয়ার কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেছে, এদিন বাইডেনের টেলিফোন পেয়েছেন মোদি। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে ‘বিস্তারিত’ আলাপ করেছেন দুই নেতা। বাংলাদেশের বিষয় আলোচনার প্রসঙ্গে ধরে বিজ্ঞপ্তিতে […]

হাসানুল হক ইনু আটক

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে আটক করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুপুরের পর রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদের) সভাপতি। এর আগে, গত ২২ আগস্ট কেন্দ্রীয় ১৪ দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির […]

পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ৩৪

পাকিস্তানের পৃথক দুটি বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৩৪ জন। নিহতদের মধ্যে ছিলেন ছয়জন নারী ও শিশু। আজ রোববার (২৫ আগস্ট) পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাখরান উপকূলীয় মহাসড়কে দুর্ঘটনার শিকার হয় একটি বাস। ধর্মীয় অনু্ষ্ঠানে অংশ নেয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন বাসযাত্রীরা। এই দুর্ঘটনায় নিহত হন অন্তত ১২ জন। উত্তর-পশ্চিমাঞ্চলের কাহাতুয়া এলাকায় ঘটে অপর দুর্ঘটনা। বাস খাদে পড়ে নিহত […]

সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশেপাশে যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা […]

প্রথমবারের মত টেস্টে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এটিই প্রথম জয়। শেষ দিনে টাইগার বোলারদের তোপে সফরকারীদের বড় লক্ষ্য দিতে ব্যর্থ হয় শান মাসুদের দল। জাকির-সাদমানের অপরাজিত জুটিতে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ। আগের দিনে ২৫ রানে ১ উইকেট হারানো পাকিস্তান দ্বিতীয় ইনিংসে থামে ১৪৬ রানে। প্রথম ইনিংসে ১১৭ রানের […]

আওয়ামীলীগের তিন মেয়াদে দেয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে বেসামরিক ব্যক্তিদের দেয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৫ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দিয়ে এসব অস্ত্রের পাশাপাশি গোলাবারুদ ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলেছে। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসানের দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি […]

আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ তৎপরতা বিশেষ নজর কেড়েছে সবার

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিাপাতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে লাখ লাখ মানুষের ভিটে-বাড়ি। বন্যা সবচেয়ে ভয়াবহ রূপ দেখা গিয়েছে ফেনী জেলায়। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলাও বন্যাকবলিত হয়েছে। চলমান এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বিপুল পরিমানে সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্ত […]