শহীদদের রক্তের বিনিময়ে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরাইল মুছে যাবে : হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, সংগঠনটির সাবেক পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার শাহাদাত ফিলিস্তিনি জনগণের প্রতিরোধকে আরো বেশি শক্তিশালী ও ইহুদিবাদী ইসরাইলকে আরো বেশি ধ্বংসের কাছাকাছি নিয়ে যাবে। হামাসের নতুন পলিটব্যুরো প্রধান ইয়াহিয়া সিনওয়ার মুসলিম বিশ্বের বিভিন্ন নেতার কাছে পাঠানো এক বার্তায় এ মন্তব্য করেন। ইসমাইল হানিয়ার শাহাদাতের পর এসব নেতা সিনওয়ারকে বার্তা পাঠিয়ে শোক […]

গণপিটুনিতে জাবি’র ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ গণপিটুনির শিকার হয়েছেন। পরে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জানা যায়, বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। এ সময় উপস্থিত বিক্ষুব্ধ কয়েকজন তাকে মারধর করে প্রক্টর অফিস নিয়ে যায়। পরে প্রক্টরিয়াল বডি তাকে পুলিশের কাছে সোপর্দ […]

‘নাটোরে স্বামীর সহযোগিতায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ’

নাটোরের সিংড়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে উপজেলার চৌগ্রাম ও ডাহিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, চৌগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল আলী মন্ডল (৩৮), একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোপাল চন্দ্র সরকার (২২), রাকিব আলী (২২), আব্দুল মমিন (২২), […]

আ. লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ গ্রেফতার

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ গুলশান থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেফতারের বিষয়টি জানায় আইনশৃঙ্খলা বাহিনী। তবে তাৎক্ষণিকভাবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। প্রসঙ্গত, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তৎকালীন ফরিদপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী জাফর উল্যাহ। পরে ২০১৪ […]

আন্দোলনে নিহতদের পরিবারকে ৫ ও আহতদের সর্বোচ্চ ১ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত

প্রাথমিকভাবে আন্দোলনে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা ও আহতদের সর্বোচ্চ ১ লক্ষ টাকা করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) যমুনায় ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’র প্রথম অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সভায় নেয়া সিদ্ধান্তগুলো হলো, আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ যত তাড়াতাড়ি সম্ভব প্রদান করা হবে। এছাড়া […]

১ নভেম্বর থেকে পলিথিন ব্যাগের বিরুদ্ধে সারাদেশে অভিযান:পরিবেশ উপদেষ্টা

আগামী ১ নভেম্বর থেকে অবৈধ পলিথিন ব্যাগের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় আগামী ১ অক্টোবর হতে সুপার শপে অভিযান পরিচালনায় নেয়া আগের সিদ্ধান্ত বহাল থাকবে বলেও জানান তিনি। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরিবেশের ওপর প্লাস্টিকের বিরূপ প্রভাব মোকাবিলায় প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে দোকান মালিক সমিতি এবং […]

মির্জাগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,ছাত্রবৃন্দ,সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিদের সাথে  এক মতবিনিময় সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে মির্জাগঞ্জ থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার মো.আনোয়ার জাহিদ। বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত […]

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সতীশ রায় (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাছাড়া এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মহিষতুলী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র […]

যেসব ধারা ব্যবহার করতে পারবে সেনাবাহিনী

ঢাকাসহ সারাদেশে বাংলাদেশ সেনাবাহিনীকে আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে ড. ইউনূসের নেতৃত্বধীন অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এই ক্ষমতা পেয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর সই করা এক প্রজ্ঞাপনে সেনাবাহিনীকে মেজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কথা জানানো হয়। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ৬০ দিনের […]

দশ মাসে ১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীকে হত্যা করেছে ইসরাইল

গত বছর অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত গাজ্জা ও ফিলিস্তিনের পশ্চিম তীরে ১১ হাজার শিক্ষার্থীকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গাজ্জার শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, দশ মাসেরও বেশি সময় ধরে পুরো গাজ্জা অঞ্চলে হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরাইলি […]