আজ থেকে অবৈধ হাসিনা, কিসের ভিত্তিতে থাকবেন ভারতে?

গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভরতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার হাসিনা। সেখানে তিনি কূটনৈতিক পাসপোর্টের জোরে অবস্থান নিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তার ওই পাসপোর্ট বাতিল করেছে। তবুও ভারতের সম্মতিতে তিনি সেখানেই থাকছেন। তবে আগেই জানা গিয়েছিল কূটনৈতিক পাসপোর্টের বদৌলতে তিনি সর্বোচ্চ ৪৫ দিন বৈধভাবে ভারতে […]

যে কোনো মূল্যে লাহোর কর্মসূচি সফল করুন: ইমরান খান

নিজের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) কর্মী ও সমর্থকদেরকে- যে কোনো মূল্যে শনিবার ২১ সেপ্টেম্বরের লাহোর কর্মসূচি সফল করার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডি শহরের আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশ দেন। দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে ইমরান খান বলেন, আমি গত ১৫ মাস ধরে কারাগারে আছি। যদি প্রয়োজন […]

বাউফলে আকস্মিক ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

মাত্র পনেরো মিনিটের ঝড় সাথে বজ্রসহ বৃষ্টি। এতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পটুয়াখালীর বাউফল উপজেলায়। উপরে গেছে বিদ্যুতের খুটি ও গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক টিনের ঘর। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে পুরো উপজেলা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এই উপজেলায় প্রবল বেগে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড়। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আকস্মিক এই ঘূর্ণিঝড় […]

আমেরিকায় ৩৩ ফুট উচ্চতার ভয়াবহ লাভা উদগীরণ; সৃষ্টি হলো লাভার নদী

আমেরিকায় প্রায় ৩৩ ফুট উচ্চতার ভয়াবহ লাভার উদগীরণ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) হাওয়ায় স্টেটের কিলাউয়া আগ্নেয়গিরি থেকে এই উদগীরণ শুরু হয়। দেশটির আগ্নেয়গিরি বিষয়ক কর্তৃপক্ষ ‘ইউএসজিএস ভলকানোর’ পক্ষ থেকে বলা হয়, কিলাউয়া আগ্নেয়গিরি থেকে ১০ মিটার (প্রায় ৩৩ ফুট) উচ্চতায় ব্যাপক পরিমাণে লাভার উদগীরণ শুরু হয়েছে। এর ফলে রীতিমতো লাভার নদী ও ঝর্ণা তৈরি […]

ড. ইউনূসের সাক্ষাৎ পেতে আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারীদের অবস্থান কর্মসূচি

প্রধান উপদেষ্টার ড. ইউনূসের সাথে সাক্ষাতের দাবিতে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাই-আগস্টের আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারীরা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় যমুনার সামনের সড়কের ফুটপাতে অবস্থান নেন তারা। আন্দোলনের আহতরা বলেন, আন্দোলনের পর এই সরকার ক্ষমতায় এসেছে। এটি আমাদের সরকার। ড. ইউনূস ক্রিকেটারদের সাথে দেখা করলেও আন্দোলনে আহতদের সাথে তার দেখা করার সময় হয় […]

শেখ হাসিনার আমলে সংখ্যালঘুদের উপর হামলা ধর্মীয় কারণে ঘটেনি: তারেক রহমান

গণতন্ত্র এখনও বিপদমুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (২০ সেপ্টেম্বর) জন্মাষ্টমী উপলক্ষে বিকেলে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত যেসব ঘটনা […]

রাঙ্গামাটিতে পাহাড়ি-বাঙালি সংর্ঘষে তিনজন নিহত, ১৪৪ ধারা জারি

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় রাঙ্গামাটি জেলার পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন খান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙ্গামাটি জেলার পৌরসভা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং জনগণের জানমাল ক্ষতিসাধনের আশঙ্কা রয়েছে। তাই আজ শুক্রবার দুপুর ১টা হতে […]

আগের খতিব ফিরে আসায় বায়তুল মোকাররমে সংঘর্ষ

বায়তুল মোকাররমে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় আগের খতিব মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ না পড়া নিয়ে বিতর্কের একপর্যায়ে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন মুসল্লি আহত হয়েছেন বলে জানা গেছে। জানা গেছে, নামাজের আগে বয়ানের সময় কয়েকজন মুসল্লি খতিব মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করেন। […]

মির্জাগঞ্জে বিএনপির তিন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি

মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জ দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি’র তিন নেতাকে  দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বিএনপির  তিন নেতা হলেন-মজিদ বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন, আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির […]

ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞায় ভারতে “এক ‍টুকরো রান্না করা ইলিশ” বিক্রি হচ্ছে ৭০০ টাকায়

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইলিশ রপ্তানি বন্ধ করার পরেও ভারতের কিছু মাছ ব্যবসায়ী অবৈধভাবে ইলিশ আমদানি করছেন। সে ইলিশ তারা বিক্রি করছে খুব চড়া মূল্যে। যে ইলিশ আগে বিক্রি হতো ১৫০০ টাকায়, সে ইলিশ এখন বিক্রি হচ্ছে ৪০০০ টাকায়। এমনকি এক টুকরো রান্না করা ইলিশও বিক্রি হচ্ছে ৭০০ টাকায়! মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব […]