কলাপাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

রাসেল মোল্লা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
‘উৎপাদনশীলতা বাড়াই, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই প্রত্যয়কে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষি ও শিক্ষা ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে উৎপাদনশীলতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তব্য কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু

কৃষক মোস্তফা জামান, শিক্ষক জব্বার হোসেন।এসময়ে উপস্থিতি ছিলেন সমবয় কর্মকর্তা আব্বাস আলী, জেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ পাভেল, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম, কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল মোল্লা।

সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য দক্ষতা, সময়ের সঠিক ব্যবহার, প্রযুক্তির যথাযথ প্রয়োগ এবং সংশ্লিষ্ট সব শ্রেণি-পেশার মানুষের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সভাটি পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.মারুফ বিল্লাহ।

জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *